ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভাগীয় অনুর্ধ-১৮ বয়সভিত্তিক ক্রিকেটে নেত্রকোনা জেলা জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ
শেরপুরে বিভাগীয় অনুর্ধ-১৮ বয়সভিত্তিক ক্রিকেটে নেত্রকোনা জেলা জয়ী

শেরপুর প্রতিনিধি :    বিসিবি’র বিভাগীয় অনুর্ধ-১৮ বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগীতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়া ভেন্যুতে ১১ নভেম্বর মঙ্গলবারের খেলায় নেত্রকোনা জেলা দল ৪৬ রানে জামালপুর জেলা দলকে পরাজিত করেছে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে টস জিতে নেত্রকোনা জেলা দল ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে জামালপুর জেলা দল ৪৫.৩ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। নেত্রকোনার ব্যাটসম্যান মমতাজ উদ্দিন মাহমুদ দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান এবং জামালপুরের সাব্বির রাজিব ৪৮ রান করেন।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর : নেত্রকোনা জেলা-১৮০/১০, ৪৮ ওভার (মমতাজ মাহমুদ ৭৫, আরিফুল ২৯, শাহিনুর ২০, অতি: ২৮, ফেরদৌস ৩/১৬, রাসেল ৩/৩৪), জামালপুর জেলা-১৩৪/১০, ৪৫.৩ ওভার (সাব্বির রাজিব ৪৮, নাজমুল নয়ন ১৯, অতি: ৩০, হৃদয় ৩/১৩, মনিরুজ্জামান ২/১৮, পিনাক ২/২২)। নেত্রকোনা জেলা ৪৬ রানে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা বিভাগীয় ভেন্যু (নর্থ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ ৫টি জেলা দল অংশগ্রহণ করছে।

Need Ads