ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আহবায়ক কমিটি গঠন নিয়ে দ্ব›দ্ব শেরপুরে আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে ২০ নেতা-কর্মী আহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০১৪ ৬:৪১ অপরাহ্ণ

News Gondogolশেরপুর প্রতিনিধি :  শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন নিয়ে দ্ব›েদ্বর জের ধরে বিবদমান দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠি-সোঠা, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র¿  নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে শহরটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে  ১৫ রাউন্ড টিয়ার শেল  নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এরপরও শ্রীবরদী পৌরশহরের কলেজ রোড, শহীদ মিনার গোল চত্ত¡রে রাত ৮টা  পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে শহরের দোকান-পাট বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছুটতে থাকে।

Shamol Bangla Ads

প্রায় দু‘ঘন্টাব্যাপি ওই সংঘর্ষ চলাকালে দু’পক্ষের আহত ২০নেতা-কর্মীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল­াহ আবু সালেহ (৫০), উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আশরাফ হোসেন খোকার ছেলে শাকিল আহমেদ (৩২) যুবলীগ নেতা মো: শাজাহান (৩৫), উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আকন্দ (২৫) সহ ৮ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শ্রমিকলীগ নেতা আজিজুল মিয়াকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , সন্ধ্যায় শহীদ মিনার চত্ত¡রে যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন এক সমাবেশ আহবান করে। একই  সময় আহবায়ক কমিটি বাতিলের দাবিতে জেলা আওয়ামী লীগের  সাংস্কৃতিক সম্পাদক আব্দুল­াহ আবু সালের নেতৃত্বে পূর্ব নির্ধারিত একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় দু‘গ্র“পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল­াহ আবু সালেহ অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন হজ্ব শেষে দেশে ফিরলে তার উপস্থিতিতে আহবায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু এমপি হজ্বে থাকা অবস্থায়  ৯ অক্টোবর গোপনে ২৯ সদস্য বিশিষ্ট যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, তাতে দুই বারের নির্বাচিত এমপির বিরুদ্ধে যারা জাতীয় সংসদ নির্বাচন করেছে তাদের দিয়ে কমিটি করা হয়েছে । অভিযোগে আরও বলা হয়, উপজেলার ৯ ইউনিয়ন কমিটির কোন নেতাকে কমিটিতে রাখা হয়নি। তাই ওই কমিটিকে তারা মানেন না । এ ব্যাপারে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেনকে লিখিত অভিযোগ জানান হয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন বলেন, জেলা আওয়ামী লীগ যে কমিটি দিয়েছে তা গঠনতন্ত্র সম্মত। উপজেলার সর্বস্তরের মানুষ এটাকে গ্রহণ করেছে। কেন্দ্রিয় কমিটিও একে বৈধতা দিয়েছে। তাই এ কমিটিই বৈধ। তিনি অভিযোগ করেন, যুবলীগ পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করার সময় এমপির নির্দেশে আমাদের ওপর হামলা করা হয়েছে । স্থানীয় ওসি বেলায়েত হোসেন তরফদার ও বিএনপির ক্যাডার বাহিনীর সহায়তায় দলের বিদ্রোহীরা ওই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে ওসিকে প্রত্যাহার করে না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বেলায়েত হোসেন তরফদার বলেন, আওয়ামী লীগের দু’গ্র“পের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রন করা সত্যিই কঠিন। পুলিশ শান্তি রক্ষা ও জানমালের নিরাপত্তায় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আমাদের কোন পক্ষ নেই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads