ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবি

খবর টি পড়েছেন : ৩১৪ পড়ার সময়: ১ মিনিট
পীরগঞ্জে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খোকন সু-কৌশলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে বিদ্যালয়টিকে দূর্নীতি আখড়ায় পরিণত করেছেন মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুর্নীতি বাজ প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে গতকাল রবিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে ওই সমাবেশ বানচাল করার লক্ষ্যে প্রধান শিক্ষক পুলিশকে ম্যানেজ করে ভুন্ডল করার চেষ্টা করায় শিক্ষার্থীর অভিভাবক মহলের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশেষে বিভিন্ন মহলের উদ্যোগে ওই দিন দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সিদ্দিকুল ইসলাম নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আজিজুল ইসলাম অভিভাবক সদস্য আমিনুল ইসলাম খান, আজাহার আলী, মোস্তফা, জেন্নাত মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যেই ওই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদেরকে নিয়ে না বসলে আরও কঠোর পদক্ষেপের মাধ্যমে তার অপসরণ করা হবে বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে জামায়াত কর্মী আটক পরবর্তী সংবাদ বেনাপোলে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার