ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের মালিয়ারহাট এলাকায় গত মঙ্গলবার দুপুরে মোঃ নাজমুল হাসান পলাশ (৩০) নামের যুবক প্রতিপক্ষ একই গ্রামের আলী আকব্বরের পূত্র সুমন মঙ্গলবার দুপুরে হামলা চালিয়ে, কুপিয়ে গুরুত্বর জখম করে। তাকে (পলাশ) স্বজনরা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল প্রেরন করেন। এ ঘটনায় স্থানীয় কাজল শরীফসহ মোট ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পলাশের ছোট ভাই মাহমুদ জানান, আমার ভাইয়ের সাথে সুমনের কোন দন্ধ নাই। সুমন অন্যের পক্ষ হয়ে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে।
সুমনের মা খাদিজা বেগম বলেন, পলাশ ও সুমন চাচাত ভাই। এদের মধ্যে গাঁজা (মাদক) খাওয়া ও ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়েই এ মারামারি। তিনি আরো বলেন, আমার স্বামী প্যারালাইসিসের রোগী। তার পথ আটকে পলাশ বিভিন্ন সময় টাকা-পয়সা দাবী করতো। গত মঙ্গলবার ঘটনার দিন আমার স্বামীকে ঘাড় দাক্কা দেয় পলাশ। এর বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ তোলেন তারা।
স্থানীয় অপর একটি সূত্র জানান, পুলিশে চাকুরী করলেও পলাশ ছেলে হিসেবে অতোটা সুবিধার না, এর কারন হিসেবে তারা জানান, গত বছর খানেক পূবে এই পলাশ রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের জনৈক কালাম’র একটি মোটর সাইকেল চুরি করে ধরা পড়ে। এ বিষয়ে রাজাপুর থানায় মামলাও হয়েছিল। পরে তার পরিবার জমি বিক্রি করে ১লক্ষ টাকা দিয়ে ঘটনাটি মিমাংসা করেন। এঘটনায় পলাশের সরকারী (পুলিশ) চাকুরী প্রায় ৩ মাসের মতো সার্সপেন্টে ছিল। এছাড়াও বহু অভিযোগ রয়েছে পলাশের বিরুদ্ধে।
অভিযুক্ত কাজল শরীফ সাংবাদিকদের বলেন, আমি একসময় মাদকের সাথে যুক্ত ছিলাম, তবে জেল থেকে আসার পর আমি সম্পুর্ন দুরে আছি। আমার ছেলে, মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছি। এ অবস্থায় আমাকে নিয়ে যা কিছু আপনারা (সাংবাদিক) শুনছেন এটা সম্পুর্ন মিথ্যা। অনুমানের উপর ভিত্তি করে আমাকে ফাঁসানোর চেষ্ঠা চলছে। তিনি আরো বলেন, আপনাদের উপর অনুরোধ থাকবে আপনারা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন, ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক সংবাদটি প্রকাশ করবেন বলে অনুরোধ করেন। আহত মোঃ নাজমুল হাসান পলাশ বরিশালের রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ)। তার নম্বর- ৮১১।
আজ ভাণ্ডারিয়ায় ৩ দিন ব্যাপী রাসলীলা শুরু

জেলার ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের নাথ পাড়ায় ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাসলীলা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাধা গবিন্দ মন্দিরের পরিচালক মতিলাল দেবনাথ ও হরিচন্দ্র দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন, যুগ যুগ ধরে চলে আসা রাসলীলা অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে দেশের বিভিন্ন এলাকার ভক্ত বৃন্দরা ছুটে আসেন। এখানে কৃষ্ণ যাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এ ৩ দিনে পালন করা হয়।




