ads

বুধবার , ৫ নভেম্বর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাজমেন্ট ঠিক আছে : কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৫, ২০১৪ ৪:১৮ অপরাহ্ণ

Mahbubশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের রায়ের বিষয়ে আপিল বিভাগের জাজমেন্ট ঠিক আছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ৫ নভেম্বর বুধবার দুপুরে সুপ্রীমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন তিনি। ‘আপিল বিভাগের রায় কি ভুল?’- এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আদালতের জাজমেন্ট ভুল না। তবে জাজম্যান্টের পর রিভিউ করার সুযোগ সংবিধানের ১০৫ অনুচ্ছেদে বলা আছে। সেই হিসেবে কামারুজ্জামানের আপিল রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ চাচ্ছি আমরা। আমাদেরকে সুযোগ দেয়াও উচিৎ।’ তিনি বলেন, ‘সংবিধানের ১০৫ অনুচ্ছেদ যদি অনুসরণ নাও করা হয়, দেশের সর্বোচ্চ আদালত সাজার ব্যাপারে বিবেচনা করতে পারেন।’
কামারুজ্জামানের এ আইনজীবী বলেন, ‘কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো আমরা হাতে পাইনি। সেটি পেলে বুঝা যেতে এ বিষয়ে রিভিউ করা যাবে কি-না। কাজেই আমরা বলবো কামারুজ্জামানের বিষয়ে রিভিউ করা যাবে।’ তিনি বলেন, ‘সোহাগপুরের বিধবাপল্লীতে হত্যার ঘটনায় কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। কিন্তু সোহাগপুরের এ বিধবাপল্লীর কথা কেউ জানেও না, চেনেও না।’ এসময় এক সাংবাদিক বলেন, ‘আমরা তো জানি সোহাগপুরে বিধবাপল্লী রয়েছে।’ তখন খন্দকার মাহবুব বলেন, ‘তাহলে এতোদিন পর কেন এ বিচার? আসলে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ বিচার করা হয়েছে। যা মোটেও কাম্য নয়।’
উল্লেখ্য, একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় গত সোমবার ইতোপূর্বে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।

Need Ads
error: কপি হবে না!