ads

সোমবার , ৩ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় জামায়াতের ৩ নেতাসহ গ্রেফতার ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় জামায়াতের ৩ নেতাসহ গ্রেফতার ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জামায়াত নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভাংবাড়িয়া ইউপি মে¤॥^ার ও জামায়াতের ইউনিয়ন আমির মনির উদ্দিন (৪৮), হাটবোয়ালিয়া গ্রামের হাবিল ম-লের ছেলে ইউপি মে¤॥^ার ও জামায়াতের ওয়ার্ড সভাপতি মঈনুদ্দিন (৪৫), বড় গাংনি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে জামায়াতের শুরা সদস্য হাজি আব্দুস সালাম (৫০), দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের রবিউল মল্লিকের ছেলে স্বপন (২০) ও দুর্গাপুর গ্রামের হযরত আলীর ছেলে জামায়াত আলী (৩২)।

সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

Shamol Bangla Ads

দামুড়হুদায় ৫ লক্ষ টাকার ভারতীয় মদ ও গহনা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা ও কুতুবপুর সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় মদ ও সিটি গোল্ডের গহনা জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে এ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালের মধ্যে ছিল- ১২৬ বোতল ভারতীয় মদ, ৩৩৩০ জোড়া কানের দুল, ৫২০পিস গলার চেইন ও ৫জোড়া চুড়ি।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে.কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক আকরাম আলী গোপন তথ্যের ভিত্তিতে ঝাঝাডাঙ্গা সীমান্তের নদীর পাড়ে ওৎপেতে ছিল। এসময় ৪-৫ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১২৬বোতল মদ জব্দ করে।
এরপর, সোমবার ভোর ৫টার দিকে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা সাইফুল ইসলাম কুতুবপুর সীমান্তের ৯১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে টহল দেয়ার সময় ৩জন চোরাচালানীকে দেখে ধাওয়া করে। এসময় তারা ২টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে সিটি গোল্ডের গহনা জব্দ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!