ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইনালে সান্ডারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেলো হামজার শেফিল্ড

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে আগেই পৌঁছে ছিল হামজার শেফিল্ড ইউনাইটেড। এবার জানা গেল কে হচ্ছে তাদের প্রতিপক্ষ। এবার জানা গেলো ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।

Shamol Bangla Ads

জানা যায়, কভেন্ট্রি সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকা সান্ডারল্যান্ডের ফাইনালে উঠতে প্রয়োজন ছিল একটি ড্র। তবে সহজ সমীকরণ কঠিন করে নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে কভেন্ট্রি। এতে ২ লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময় শেষে রেফারি যখন শেষ বাঁশি বাজানোর অপেক্ষায়, তখনই সান্ডারল্যান্ডের ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ডের গোলে ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ফাইনালে ওঠে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।

লন্ডনের ওয়েম্বলিতে ২৪ মে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড-সান্ডারল্যান্ড। ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নিবে আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে।

Shamol Bangla Ads

এদিকে শেফিল্ড ইপিএলে জায়গা করে নিলেও হামজা চৌধুরী কোথায় খেলবেন তা এখনো নিশ্চিত নয়। মূল ক্লাব লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলছেন এই বাংলাদেশি ফুটবলার।

তবে লেস্টার সিটির অবনমন নিশ্চিত হয়ে যাওয়ার পাশাপাশি শেফিল্ডের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন হামজা। তাই দর্শক জনপ্রিয়তায় থাকা বাংলাদেশি এই তারকাকে ধরে রাখতে পারে শেফিল্ড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!