ads

শনিবার , ১ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতকে নিষিদ্ধ করা এখন সাধারণ মানুষের দাবি : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১, ২০১৪ ১১:৩০ পূর্বাহ্ণ

hanif  2কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতকে আর রাজনৈতিক দল হিসেবে আর বিবেচনা করার যৌক্তিতকা নেই, আমি মনে করি জামায়াত ইতোমধ্যেই নিজেদেরকে জঙ্গী সংগঠন হিসেবে পরিচিত করেছে এই সন্ত্রাসী বা জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি এখন সাধারন মানুষের। সুযোগ পেলেই তারা রাস্তায় নেমে বোমা হামলা করে যাচ্ছে,পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। একাত্তরের অভ্যাস থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেনি। তিনি ৩১ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টায় শ্রী শ্রী জিউর গোপিনাথ মন্দীরে হিন্দু ধর্মীয় শুভ বিজয়া পূর্ণমিলনি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি দলও ভেঙ্গে যাচ্ছে, জোটের থেকে অনেক শরীক দল বেরিয়ে যাচ্ছে। দলের ভিতরের নেতা কর্মীরা হতাশ হয়ে অন্য দলে যোগদান করছে, আওয়ামীলীগে যোগদান করছে পাশাপাশি নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে দল এখন বিপযর্¯’, এ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের আইন শৃঙ্গলা রক্ষার জন্য যতটুকু যা করা দরকার তা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে রাস্তায় নেমে গাড়ি ঘোড়ায় আগুন দেবে, মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারবে বোমা মেরে মানুষকে হত্যা করবে তাদের সাথে বসে মধুর সর্ম্পক স্থাপন করতে হবে এই ধরনের রাজনীতীতে আওয়ামীলীগ বিশ্বাসী নয় , এই জামায়াত ইসলামী মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী দল ,এই জামায়াত ইসলামী একাত্তরে যে অপরাধ করেছিল এখনও সুযোগ পেলে সে ধরনের অপরাধ করে যাচ্ছে,
তিনি বলেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।

কুষ্টিয়ায় শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠান
অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে :হানিফ

Shamol Bangla Ads

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এতে করে কেউ যদি কারো ধর্মের উপর আঘাত হানে তাহলে তার কঠোর ব্যবস্থা করা হবে।

তিনি শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন একটি ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারনে এদেশের বাঙালীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩০ লাখ শহীদ এবং ২লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিলে।

হানিফ আর বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবেই এদশ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অনূপ কুমার নন্দীর সভাপতিত্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরৗ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, নজরুল একাডেমীর সভাপতি আবদুর রশিদ চৌধুরী বক্তব্য রাখেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন উপজেলা পুজা উদযাপন পরিষদেও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads