ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজামীর ফাসির রায়ে শেরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৪ ১১:১৪ পূর্বাহ্ণ

Sherpur Chatra Leageস্টাফ রিপোর্টার : জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাসির রায় ঘোষণা হওয়ায় শেরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাসির রায় ঘোষনার পরপরই শেরপুর জেলা ছাত্রলীগ ওই আনন্দ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নূরানী মনি’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম সম্রাট প্রমুখ। সমাবেশে সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন, ইয়াকুব, সাইদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!