ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০১৪ ১২:৫০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তের কাঁটাতারের বেড়া কাঁটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছে দুই বাংলাদেশি চোরাকারবারী। ২৮ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে। ২ বাংলাদেশী হচ্ছেন ইদ্রিস আলী (২৫) ও চাইনু মিঞা (৩০) । ইদ্রিস আলী উপজেলার হরিণমারী ইউপি’র তালতলা গ্রামের কলিজ উদ্দিনের এবং চাইনু মিঞা একই ইউপি’র বর্ষা গ্রামের দুদু মিঞার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলার ও ২ সাব পিলার এলাকায় ভারতীয় কাঁটাতারের বেড়া কাঁটার সময় ১৪-সোনামতি বিএসএফ তাদেরকে গুলি করে। এ সময় তারা আহত হয়ে বাংলাদেশি এলাকায় আত্মগোপন করে , তাদের বাড়ি ও আশপাশের এলাকায় তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে বিজিবি জানায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপার প্রতিবাদ নোটসহ আলোচনার জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে মঙ্গলবার পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র কাছে চিঠি দেয়া হয়েছে।

Need Ads