ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯০
পীরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে আব্দুস সালাম (৬০) নামে এক ব্যক্তির পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৭ অক্টোবর সোমবার সাড়ে ৫ টায় উপজেলার রামনাথপুর ইউপি’র দারিয়াপুর গ্রামের শ্বশ্মানদহ ব্রীজের সন্নিকটে একটি নালা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের খেজমতপুর পশ্চিম পাড়ার মৃত শাফায়েত উল্লাহ’র ছেলে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে থানা পুলিশ জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চতরাহাটে দর্জির কাজ করে। নিয়মিত বাড়ী থেকে ওই পথে তার যাতায়াত ছিল। পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যার পর বর্ণিত স্থানে লাশ ফেলে রাখা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

পীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস পালিত

Shamol Bangla Ads

স্যানিটেশনের অভ্যাস করি সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উদ্যোগে মাস ব্যাপি জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবিবা মিথি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওবায়দুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী বাদশা আলমগীর ব্র্যাক ওয়াশ কর্মসূচী সিনিয়র উপজেলা ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন করেন। প্রদক্ষিন শেষে সকলকে হাত ধোয়ার নিয়ম কানুনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা পরবর্তী সংবাদ বটিয়াঘাটায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ