ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বটিয়াঘাটায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ১৯৩
বটিয়াঘাটায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেখ হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গম, ভুট্রা ও বারী খেসাড়ি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার চাষীদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি অধিদপ্ত মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক সেখ হেমায়েত হোসেন, উপ-পরিচালক কাজী আনিছুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খন্দকার মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত উপপরিচালক (হটিকালচার) পংকজ কান্তি মজুমদার। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুবায়েতআরা। সভায় ১৫০ জন কৃষককে ৪শ কেজি গম, ৪শ কেজি ভুট্রা, ২৪০ কেজি বারী খেসারীর বীজ প্রদান করা হয়। এছাড়া ২ হাজার ৭শ কেজি ডিএপি ও ১হাজার ৩৫০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার দিপক কুমার রায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ কলারোয়ায় ওয়ার্কার্সপার্টির পদযাত্রা ও সমাবেশ