ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দর ও সমৃদ্ধিশীল জীবন গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : প্রতিমন্ত্রী চন্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ
সুন্দর ও সমৃদ্ধিশীল জীবন গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : প্রতিমন্ত্রী চন্দ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় মানব উন্নয়নমুলক সংস্থা ধ্রুব এবং নাগরিক উদ্যোগ ও বিডিআরএম’র আয়োজনে দলিত ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার ভুমিকা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ধ্রুব’র নির্বাহী প্রধান মিঃ উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সভায় বিশেষ অতিথি’র বক্তব্যদেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, বিডিআরএম’র মঞ্জুরুল ইসলাম ও সুব্রত কুমার মিস্ত্রী, ধ্রুব’র রেখা মারিয়া বৈরাগী, ইন্দ্রজিত মন্ডল, শিক্ষিকা শামীমা সুলতানা, রবিন দাস, লায়লা খাতুন, মৃন্ময় দাস, অলোক দাস ও রিপন দাস প্রমুখ। সভা শেষে সংস্থার অর্থায়নে দুই’শ জন ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় ব্র্যাক’র ব্লক প্রদর্শনী অনুষ্ঠিত

ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচি’র সহায়তায় উৎপাদিত আমন ধানের ক্ষেত ও ব্লক পরিদর্শন অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকেলে ডুমুরিয়ার দক্ষিণ ব্লকে এ ধান ক্ষেত প্রদর্শনীতে প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক নিখিলেশ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম। তখন তিনি উৎপাদিত ধান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের পুর্ণিমা দাস, প্রভাষ চন্দ্র, প্রবীর রায় ও ইফতেখার আহমেদ প্রমুখ। এ ব্লকে ব্র্যাকের সহায়তায় ৩৯জন কৃষকের ৩০ একর জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!