ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটরসাইকেলসহ চোর আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৪ ১০:৫৭ পূর্বাহ্ণ

Chorশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ মমিনুল হক মাসুদ (৩৩) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার নুরু মিয়া ওরফে নইমদ্দিনের ছেলে। শুক্রবার আটক মোটরসাইকেল চোরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর রাত আটটার দিকে শ্রীবরদী উত্তর বাজার থেকে বাজাজ ডিসকভার ১শ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে ওই মোটরসাইকেল মালিক স্থানীয় কাঠ ব্যবসায়ী আকতার আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে শ্রীবরদী থানার এস আই আবুল কালামের নেতৃত্বে মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার ভালুকা থানার পুলিশ মোটরসাইকেলসহ মমিনুল হক মাসুদকে আটক করে। তবে তার সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত জানান এসআই আবুল কালাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!