ঝালকাঠি প্রতিনিধি : ১০ দফা দাবিতে ঝালকাঠি ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এক দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কোয়াব এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দসহ স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্বারকলিপি প্রদান করেন ক্যাবল ব্যবসায়ীরা।




