ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের রিয়াজ-তিশা একসাথে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২২, ২০১৪ ৭:৪৬ অপরাহ্ণ

riaz-tishaশ্যামলবাংলা বিনোদন : আসছে ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে কাজ করেছেন ফের একসাথে দেখা যাবে রিয়াজ-তিশা জুটিকে। নাটকের নাম তুমি আছো তুমি নাই। রচনা করেছেন লিটু সাখাওয়াত। পরিচালক সকাল আহমেদ জানান, সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটকটি।
পঞ্চমবারের মতো তিশার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, তিশার সঙ্গে একের পর এক নাটকে কাজ করে বলা যায় এক ধরনের জুটিই তৈরি হয়ে গেছে। সকালের নির্দেশনায় আমরা যে ক’টি কাজ করেছি প্রতিটিই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। নতুন নাটকটিরও গল্প খুব ভাল। আশা করি ভাল লাগবে দর্শকদের। নুসরাত ইমরোজ তিশা বলেন, রিয়াজ ভাইকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এতো বড়মাপের একজন শিল্পী তিনি, অথচ কত বিনয়ী। সত্যিই তার সঙ্গে করা কাজগুলো আমার জন্য নতুন নতুন অভিজ্ঞতা। পরিচালক সকাল আহমেদের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে রিয়াজ ভাইয়ের সঙ্গে বেশ ক’টি কাজ করার সুযোগ করে দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!