শ্যামলবাংলা ডেস্ক : প্রতিদিন যানজটে কর্মঘন্টা নষ্টের হিসাব যারা রাখেন তাদের জন্যে আসছে সুসংবাদ। প্রথমবারের মতো ২৯ অক্টোবর বাজারে আসছে উড়ন্ত গাড়ি।
দীর্ঘ ২০ বছর ধরে একটানা কাজ করে স্টিফেন কেলিন ওই উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছেন। অ্যারোমোবাইলের প্রধান প্রকৌশলী ও সহ-প্রতিষ্ঠাতা কেলিন পরীক্ষামূলকভাবে ‘অ্যারোমোবাইল ২.৫’ নামে মডেলের একটি উড়ন্ত গাড়ি বাজারে এনেছেন। এই গাড়িটি সফলভাবে টেক-অফ এবং ল্যান্ডিংয়ে সক্ষম।
এরই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে ‘অ্যারোমোবাইল ৩.০’ আগামী ২৯ অক্টোবর বাজারে আসছে। অস্ট্রেলিয়াতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাজারে উড়ন্ত গাড়ি আনতে চলেছেন কেলিন। ১৯৯০ সাল থেকে উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপদানের কাজ করছে অ্যারোমোবাইল। দৈনন্দিন যানজট থেকে মুক্তি পেতেই আসে উড়ন্ত গাড়ির ধারণা।




