ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় বিএনপি-আ’লীগের সংঘর্ষ যানবাহন ও দোকানপাট ভাংচুর আহত-৩০

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৪:২৫ অপরাহ্ণ
ভোলায়  বিএনপি-আ’লীগের সংঘর্ষ যানবাহন ও দোকানপাট ভাংচুর আহত-৩০

ভোলা প্রতিনিধি :ভোলা-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ  কে আটকের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলায় বিএনপি-জামায়াত বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভকারীরা যানবাহন ও দোকানপাট ভাংচুর করে। এক পর্যায়ে আওয়ামী লীগের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেজর (অব) হাফিজকে ঢাকা প্রেসক্লাব এলাকা থেকে আটকের সংবাদ পাওয়ার সাথে সাথে ভোলা জেলা কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক শহরে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ মিছিল করা হয় লালমোহন-তজুমদ্দিন উপজেলা শহর ও বিভিন্ন ইউনিয়নে।
লালমোহন বাজারের দত্তপাড়ার লবন ও মুদি আড়ৎদার বিএনপি সমর্থক শাখাওয়াত হোসেন জানান, তার বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান ফরাজী স্টোরে হামলা চালিয়ে নগদ ৩০ হাজার টাকা লুট ও আড়তের মধ্যে উঠিয়ে রাখা  হিরো মোটরসাইকেলটি ভাংচুর করে সরকার দলের ক্যাডার বাহিনী। ভোলার ব্যবসায়ী নেয়ামত উল্লাহ জানান, সংঘর্ষের সময় তার মালামাল পরিবহনকারী পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া জানান, অবিলম্বে মেজর হাফিজকে মুক্তি না দিলে আগামী দিন সোমবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
লালমোহন থানার (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!