আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে রবিবার বিকেলে ঢাকা গামী লঞ্চ থেকে এক গৃহবধুকে অপহরন করে নেওয়ার পর অপহরন কারী বখাটে মেহেদি হাসান তন্ময় গাজীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ।
পুলিশ জানায়, কলাপাড়া উপজেলার ওয়াপদা রোডের বাসিন্দা দুলাল ফকিরের মেয়ে মিতু স্বামীর বাড়ি ঢাকার গাজীপুরে যাওয়ার জন্য রবিবার বিকেলে আমতলী- ঢাকা রুটে চলাচল কারী একটি লঞ্চে ওঠেন। এসময় আমতলী পৌরসভার বসিন্দা মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে মেহেদি হাসান তন্ময় গাজী মিতুকে অপহরন করে ঘটখালীর একটি ইট ভাটায় নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় তন্ময়কে গ্রেপ্তার ও মিতুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় জানান, তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলীতে জাতীয় স্যানিটেশন মাস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে জাতীয় স্যানিটেশন মাস পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাক ওয়াসের সহযোগিতায় র্যালী ও আলেঅচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মস্তফা, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, কৃষি কর্মকর্তা বদরুল আলম ,ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, ব্রাক ওয়াস এর ম্যানেজার মো: আমিরুল ইসলাম , খাদ্য ও নিরাপত্তা কর্মসূচীর এস এম জিনারুল ইসলাম প্রমুখ।




