ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়া মহল্লায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধি আশ্রম ও এতিম খানার কাজ শুরু হয়েছে। ১৯ অক্টোবর রবিবার দুপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর ও ফীড মাতৃছায়া অটিষ্ট্রিক শিশু নিকেতন এর উপদেষ্টা দ্রপদি দেবী আগরওয়ালা,সাবেক ভাইস চেয়ারম্যার ও বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আখতার মোল্লা,সাবেক পৌর কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশহুরা বেগম প্রমুখ।
প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই এতিমখানায় ৩০ জন প্রতিবন্ধি শিশু থাকার সুযোগ পাবে।









