ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৮, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

BAU Egg Day pic1মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: “সুস্থ-সবল থাকতে চাই, বেশি করে ডিম খাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ডিম দিবস-২০১৪’ পালিত হয়েছে।

Shamol Bangla Ads

ডিমের খাদ্যমান ও পুষ্টিমান সম্পর্কে মানুষকে অবহিত করা এবং স্বাস্থ্যসম্মত ডিম উৎপাদন, বাজারজাতকরণ ও ভোক্তার দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম অন্তর্ভূতি উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ এবং ওয়ার্ল্ড’স পোল্ট্্ির সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে ‘বিশ্ব ডিম দিবস-২০১৪’এর আয়োজন করা হয়।
শনিবার সকাল ৯.৩০ মিনিটে ডিমের খাদ্যমান ও পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধ ডিম খাওয়ান উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল হক।
পরে ‘বিশ্ব ডিম দিবস-২০১৪’ উপলক্ষে আয়োজিত “ডিম খাবেন, পুষ্টি পাবেন” শীর্ষক বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। র‌্যালিতে পশুপালন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ এজি এগ্রো, সিপি বাংলাদেশ, এসিআই সহ দেশের প্রখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ÒEggs for me, Eggs for you, Eggs for all” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরচিালক অজয় কুমার রায় এবং ওয়ার্ল্ড’স পোল্ট্্ির সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার সহ-সভাপতি ড. খান শহীদুল হক। পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল হক।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবী বাংলাদেশ গড়তে বেশি করে ডিম খাওয়ার বিকল্প নাই। সেইসাথে ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণে দেশের ডিম উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে’।

Need Ads
error: কপি হবে না!