দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের আয়োজনে সদর ইউনিয়নের নলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিশ্ব খাদ্যদিবস উদযাপন করা হয়।
দিবসে ইউনিয়ন বাসীর অংশ গ্রহনে এক বর্নাঢ্য র্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্কুল মাঠে প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমূল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্যদেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম,ডিএসকে কর্মকর্তা সারোয়ার জাহান খান,সহকারী কর্মকর্তা মোর্শেদ আলম,শাহজাহান কবীর,রিপন মিয়া প্রমুখ।

সাংবাদিক হাসিম ফকির এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাবে স্মরণ সভা
নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীন সাংবাদিক মরহুম হাসিম ফকিরের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব পরিবারের উদ্দোগে ক্লাব সভাকক্ষে বুধবার যথাযোগ্য মর্যাদায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মরহুমের আতœার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন শেষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ,মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনীর উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সহকারী কমিশনার(ভূমি)ফাহাদ পারভেজ বসুনীয়া,বিশেষ অতিথির বক্তব্যদেন অফিসার ইন-চার্জ মোঃ রেজাউল ইসলাম খান,মরহুমের পরিবারের পক্ষথেকে পুত্র আহসান হাবিব লালন,কন্যা রোকসানা ইয়াসমিন পান্না, প্রেসক্লাব সহ-সভাপতি নিতাই সাহা,সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন,সদস্য মাইকেল প্রদীপ বাউল,সাংবাদিক নির্মলেন্দ্র সরকার বাবুল,ধ্র“ব সরকার। পরিশেষে মরহুমের পরিবারের সদস্যগনের হাতে শ্রদ্ধাঞ্জলি ও স্মারক স্মরণী এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। উল্লেখ যে তিনি ২০০৬ সালের ১৫ অক্টোবর নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছিলেন।

দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস-২০১৪ উদ্যাপন
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৪ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী জিও,এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনে এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন ব্র্যাক ওয়াশ সিনিয়র উপজেলা ব্যবস্থাপক আলী নেওয়াজ খাঁ, প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদ,পারভীন আক্তার,পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,জনস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত সরকার,কৃষি কর্মকর্তা ওমর ফারুক, ব্র্যাক ওয়াশ কর্মসূচী সংগঠক মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্যরা।




