ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যানসহ ৪জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৫, ২০১৪ ৮:৪৫ অপরাহ্ণ
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যানসহ ৪জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা

কুমিল্লা প্রতিনিধি: গত ২৯ সেপ্টেম্বর “বিএনপি-জামাতের অপকর্মের পৃষ্ঠপোষক কয়েকজন মন্ত্রী, এমপি”- শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনে দিনরাত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশ করায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ. রহমান সহ ৪জনের বিরুদ্ধে কুমিল্লার যুগ্ম জেলা জজ ১ম আদালতে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় মামলা দায়ের করেন কুমিল্লা মহানগরীর মনোহরপুরস্থ মুন্সেফবাড়ী’র নিবাসী মৃত মো: আব্দুস সালামের ছেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। মামলার অন্য বিবাদীরা হলেন- ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক/হেড অব দ্যা নিউজ খালেদ মুহিউদ্দিন, ষ্টাফ রিপোর্টার মাহবুব আলম ও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এস.এম সোলাইমান।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা যায়- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার জড়িয়ে গত ২৯ সেপ্টেম্বর “বিএনপি-জামাতের অপকর্মের পৃষ্ঠপোষক কয়েকজন মন্ত্রী, এমপি”- শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনে দিনরাত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশ করেছে। উক্ত সংবাদের একটি অংশে “ কুমিল্লা (দ:) জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সিটি মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আ’লীগের স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহার উদ্দিন বাহার”। যদিও প্রচারিত প্রতিবেদনে “ মনিরুল হক সাক্কুর” স্থলে “ মনিরুল ইসলাম সাক্কু” এবং “বাহাউদ্দিন বাহারের” স্থলে “বাহার উদ্দিন বাহার” হিসাবে প্রচার করা হইয়াছে। উক্ত প্রতিবেদনটি দিনরাত প্রচারের সময় বারবার টেলিভিশনের পর্দায় হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি’র ছবি প্রদর্শন করে তাঁকে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করা হইয়াছে। প্রকৃত পক্ষে ও বাস্তবে ওই সংবাদটি প্রচার করিয়া এমপি বাহারের দীর্ঘদিনের রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক সুনাম ও সম্মান চরমভাবে ক্ষুন্ন করা হইয়াছে।
ওই মানহানী মামলাটি গ্রহণ পূর্বক আগামী ২৭ নভেম্বর সমন ফেরতের জন্য আদেশ প্রদান করেন কুমিল্লার যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মীর এমতাজুল হক। যার মামলা নং- মানি স্যুট ০৫/২০১৪ইং। বাদী পক্ষে নিযুক্তিয় কৌশলী ছিলেন- অ্যাড. মাসুদুর রহমান শিকদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!