ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া বাংলাদেশের নাম ও ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন : ইনু

খবর টি পড়েছেন : ১৮৮
খালেদা জিয়া বাংলাদেশের নাম ও ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন : ইনু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

kushtia inu picএস এম জামাল, কুষ্টিয়া : জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারী দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমান দিয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানিরা একবার বাঙ্গালীদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আবার ৭৫ এর পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সা¤প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন। তাই সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। সুতরাং সঠিক ইতহাস, সঠিক তথ্য দেশবাসির সামনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশতভাগ অধিকার আছে। তিনি ১২ এপ্রিল শনিবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুষ্টিয়ার মিরপুরে দু’দিন ব্যাপী শিশুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমরা যতো সঠিক ইতিহাস তুলে ধরবো খালেদা জিয়া ততো নাখোস হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন। ইনু খালেদা জিয়াকে ইতিহাসের আস্তাকুঁড়ের লোক আখ্যা দিয়ে বলেন, আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘাটি করবেন ততো দুর্গন্ধ ছড়াবে।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এখনো সুধরাননি, তিনি এখন পর্যন্ত বৈধ সরকারকে অবৈধ বলছেন, তিনি জঙ্গিবাদিদের সঙ্গও ত্যাগ করেননি। মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনকে সতর্ক করে দিয়ে বলেন, আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।
এর আগে সকাল ৯টায় মন্ত্রী ভেড়ামারা-দৌলতপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, সরকারী কমিশনার ভূমি সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু পরবর্তী সংবাদ সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস নানা কর্মসূচিতে পালিত হচ্ছে