ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : চিকিৎসক

খবর টি পড়েছেন : ৪৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ৩১ মার্চ রবিবার রাতে সাংবাদিকদের ওই তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, শনিবার মধ্যরাতে খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পড়ে রাত সোয়া ১টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

গত ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওইদিন হঠাৎ অসুস্থ বোধ করলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৩ মার্চ তাকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিযোগ আমলে না নিলে প্রয়োজনে ফেসবুক-ইউটিউব বন্ধ পরবর্তী সংবাদ ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads