ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারগঞ্জে বাসরঘরে নববধু খুন

খবর টি পড়েছেন : ১৯৬
মাদারগঞ্জে বাসরঘরে নববধু খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : মাদারগঞ্জে রোকেয়া বেগম নামে এক নববধু বাসর ঘরে খুন হয়েছেন। নিতহ রোকেয়া নুরুন্নাহার মির্জা কাসেম মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিল। জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে রোকেয়ার সাথে প্রতিবেশী খলিলুর রহমানের ছেলে এমদাদুলের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার গভীর রাতে দু’জনকে একই ঘরে দেখে এলাকাবাসী জড়ো হয়ে রোকেয়ার সাথে এমদাদের বিয়ে দিয়ে দেয়। রবিবার সন্ধায় বাসরঘরের দরজা খোলা দেখে আত্মীয়-স্বজনরা ঘরে ঢুকে বিছানায় রোকেয়ার লাশ দেখতে পায়। রোকেয়ার স্বজনদের অভিযোগ, স্বামী এমদাদ রোকেয়াকে শ্বাসরোধ করে হত্যা করে সুযোগ বুঝে পালিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু ফকির বাদী হয়ে মাদারঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যশোরে হোটেল থেকে ঢাকার ব্যবসায়ীর লাশ পরবর্তী সংবাদ সিংড়ায় প্রকাশ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা