ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় প্রকাশ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

খবর টি পড়েছেন : ২০৫
সিংড়ায় প্রকাশ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার সন্ত্রাসের জনপথ খ্যাত কলম ইউনিয়নের কালিনগর গ্রামে প্রকাশ্যে দিবালোকে কামাল হোসেন (৩৫) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯ টায় এরশাদের বাড়ির পার্শ্বের রাস্তায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত কামাল হোসেন কালিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। নিহতের ছোট ভাই বদর উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯ টায় বড় ভাই কামাল হোসেন বাড়ি থেকে বিলদহর বাজারে যাওয়ার পথি মধ্যে এরশাদের বাড়ির পেছনে রাস্তায় এরশাদ ও বদি মোল্লার নেতৃত্বে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে গুড়নাই নদীতে লাশ ভাসিয়ে দেয়। সে দৌড়ায়ে ভয়ে বাড়িতে চলে এসেছে। পুলিশ না আসা পর্যন্ত লাশের কোন সন্ধান করা সম্ভব নয়। হত্যার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আরো জানান, তার ভাই (নিহত কামাল) পেশায় একজন কৃষক। সে দীর্ঘদিন থেকে স্থানীয় আ’লীগ কর্মী এরশাদ, আলম, বদি, গোলাম, আকতার এর সাথে ঘোরাফেরা করতো। হয়তো কোন কিছুতে বাঁধাবাধি বা এলাকায় নেতৃত্ব দেয় সেক্ষেত্রে ওদের মনঃপুত কোন কিছু হয় নাই সেক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করেছে একে মেরে ফেলে দিলে হয়তো সবকিছু করে খেতে পারবো। হয়তো হত্যা কান্ডের এটাই কারণ হবে? এদিকে প্রকাশ্যে কামাল হোসেনকে গুলি ও কুপিয়ে, জবাই করে লাশ গুড়নাই নদীতে ভাসিয়ে দেয়ার সময় এলাকাবাসী নিরব দর্শকের ভুমিকা পালন করে। নিহত কামাল হোসেন সাবেক চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার ৫নম্বর আসামী। তবে কামাল হোসেন ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ছিল বলে নিশ্চিত করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। উল্লেখ্য দীর্ঘদিন থেকে ওই এলাকায় অভ্যন্তরীন কোন্দলে একের পর পর খুন হচ্ছে। ইউপি চেয়ারম্যান ফুনুসহ ৬ জন সাম্প্রতিক কালে খুন হয়েছেন বলে এলাকাবাসীরা জানান। এরিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ১১ টায় সিংড়া থানার (ওসি) তদন্ত নজরুল ইসলাম জুয়েল এই প্রতিবেদকে মোবাইলে জানান এলাকায় পৌছে লাশ খোঁজা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হত্যা কান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদারগঞ্জে বাসরঘরে নববধু খুন পরবর্তী সংবাদ দিনাজপুরে বিয়ের দু’দিন পরেই লাশ হয়ে ফিরলো ফরিদা