জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদী মুন্নিয়ার চর এলাকায় গত ১২ অক্টোবর বিকাল ৫টায় নৌ-ডাকাতির ঘটনা ঘটে। বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চর বরুল এলাকার সুরুজ আলীর একটি নৌকা এবং ব্রাক অফিসের কর্মচারী বহনকারী কমলের আরো একটি নৌকা চরবরুল থেকে গুঠাইল হাটের উদ্যেশ্যে প্রায় ৬০/৭০জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।যাত্রীবাহী নৌকা দু’টি যমুনার মুন্নিয়ার চর এলাকায় পৌছিলে এক দল নৌ ডাকাত তাদের গতিপথ রোদ্ধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ নগদ টাকা ও অন্যান্য মালামালসহ দুই বান্ডিল শেখ সিগারেট লুটপাট করে নিয়ে যায়। এসময় প্রাণের ভয়ে অনেক যাত্রী নৌকা থেকে নদীতে ঝাপিয়ে পড়ে আহত হয়। এসময় যাত্রিদের ডাকচিৎকারে এলাকবাসিরা ছুটে আসলে ডাকাত দল দক্ষিনের দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।




