কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মেধা অন্বেষন প্রতিযোগীতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার দুপুরে ঢাবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কালীগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে সমিতির সভাপতি জাকারিয়া ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসিমা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভাস্কর দেবনাথ বাপ্পি, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. শাহীন মোল্লা, সহকারী কমিশনার ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান সজল। সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম ভূঁইয়া, যুবলীগ সভাপতি বাদল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, ছাত্রলীগ নেতা হারুন-অর-রশিদ টিপু, আমির হামজা, ঢাবি শিক্ষার্থী সোহেল রহমান তানভীর, রায়হান কবির, মামুনুর রশীদ, হাবিব তুহিন, নাজনীন সুলতানা শ্যামলী, আশরাফুল আলম, জহিরুল ইসলাম, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
সমিতি সূত্রে জানা যায়, ১৯৯৯ সাল থেকে যাত্রা শুরু করে এ সমিতি বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কালীগঞ্জের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর মোট ৭০০ জন শিক্ষার্থীর মাঝে মেধা অন্বেষণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের আওতায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীকে পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তোলা হবে।









