ads

রবিবার , ১২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বীর মুক্তিযোদ্ধা সাবদুল হক আর নেই

খবর টি পড়েছেন : ২০৯
চারঘাটে বীর মুক্তিযোদ্ধা সাবদুল হক আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদুল হক আর নেই। শনিবার ভোর ৫ টায় রামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২ ঘটিকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সারদা থানাপাড়া সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, ডেপুটি কমান্ডার ইমরান আলী, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, নজের আলী, সাবেক পৌর চেয়ারম্যান জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হক ও নজরুল ইসলাম বাচ্চু ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি সংবর্র্ধনা ও ঈদ পুনর্মিলনী পরবর্তী সংবাদ কটিয়াদীতে গ্রেফতার আতঙ্কে ৪ গ্রাম পুরুষশূন্য