ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটার দর্শনীয় স্পট মিশ্রীপাড়ার সীমা বৌদ্ধ বিহার

খবর টি পড়েছেন : ২৪৭
কুয়াকাটার দর্শনীয় স্পট মিশ্রীপাড়ার সীমা বৌদ্ধ বিহার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Kalapara Pic(A) 08-10-2014এস কে রঞ্জন ,কলাপাড়া (পটুয়াখালী) : সাগরকন্যা খ্যাত কুয়াকাটা থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন আমলের মিশ্রীপাড়া “সীমা বৌদ্ধ বিহার”। বিহারটি দিন দিন পর্যটকদের কাছে আরও দর্শনীয় স্পট হিসেবে পরিচিতি লাভ করছে। ঈদুল আযহার ছুটি শেষ হলেও বহু পর্যটক ভীড় করছেন এক সময়ের দক্ষিন এশিয়ার বৃহত্তম ওই রাখাইন বৌদ্ধ বিহারের ৩২ ফুট দৈর্ঘ্য’র গৌতম বুদ্ধের মূর্তি দেখতে।

Shamol Bangla Ads

প্রায় ২ একর জমির ওপর নির্মিত প্রাচীন আমলের বৌদ্ধ বিহারটি জার্মান সরকারের অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে পুন:সংস্কারের পর এর হারনো সৌন্দর্য্য ফিরে পেয়েছে বলে ওই এলাকার একাধিক রাখাইন সদস্য জানান। নতুন উপাসনালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় এটি রাখাইনদের কাছে আরো গুরুত্বপূর্ন হয়ে ওঠে। এবৌদ্ধ বিহারে রয়েছে ‘লোকাসুক বৌদ্ধ বিহার ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন’। দেশের বিভিন্ন এলাকার রাখাইন শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করেন। এছাড়া বিহারের দরিদ্র উন্নয়ন ফাউন্ডেশনের অর্থ দিয়ে অন্যান্য ধর্মাবম্বলী গরীব শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়। রাখাইন সম্প্রদায়ের সদস্যরা এখানে নিয়মিত পূজা অর্চনা করে থাকেন। এখানে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিহারকে ঘিরে আশে পাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। কুয়াকাটা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে লতাচাপলী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে অবস্থিত রাখাইন সম্প্রদায়ের সীমা বৌদ্ধ বিহারটি প্রতিদিন বহু পর্যটকের পদচারনায় মুখোরিত হয়। এর ফলে ওই এলাকার আর্থ সামাজিক অবস্থা ও মানুষের জীবনযাত্রা ব্যাপক উন্নত হয়েছে। ২০০৮ সাল থেকে বিহারের অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ভেন উত্তম ভিক্ষু।
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচিন তালুকদার বলেন, সংস্কারকৃত বৌদ্ধ বিহারটি এখন পর্যটকদের ভালো লাগার স্থানে পরিনত হয়েছে। এখানের নিরাপত্তার জন্য ৩ জন পুলিশ নিয়োজিত রয়েছেন।
মিশ্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক লাল হাওলাদার জানান, বৌদ্ধ বিহারটি সংস্কারের পর পর্যটকদের ভীড় অনেক বেড়েছে। ফলে সব ধরনের ব্যবসায়ীদের বেচা-বিক্রি আগের চেয়ে বেশ ভাল চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির প্রতি জনগনের সমর্থন তলানীতে : হানিফ পরবর্তী সংবাদ ভাষা সৈনিক আব্দুল মতিন আর নেই