ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত সম্পন্ন : মুসলিম উম্মার শান্তি দোয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৭, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

Sholakiaকিশোরগঞ্জ প্রতিনিধি : প্রতিবারের মতো এবারও ঈদুল আযহার বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এ মাঠে নামাজ আদায়ের জন্য সকাল থেকেই দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হচ্ছে ১৮৭ তম ঈদুল আযহার জামাত। সকাল ৯ টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদ ও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

Shamol Bangla Ads

ঈদুল আযহায় কোরবানির বাধ্য বাধকতা থাকায় সাধারণত দূরের মুসল্লিরা নিজ নিজ এলাকায় ঈদের জামাত আদায় করে থাকেন। সে কারণে শোলাকিয়ায় ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আযহায় মুসল্লির সংখ্যা কম হয়ে থাকে।

ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে কিশোরগঞ্জে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। একটি ট্রেন ভৈরব থেকে ছেড়ে আসবে সকাল ৬ টায়, কিশোরগঞ্জে পৌঁছবে ৮ টায়। অন্যটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে সকাল পৌনে ৬ টায় এবং কিশোরগঞ্জে পৌঁছবে সকাল সাড়ে ৮ টায়। দুটি ট্রেনই ফিরে যাবে বেলা ১২ টায়।

Shamol Bangla Ads

মসনদ-ই-আলা ঈশাখাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খান ১৮২৮ সনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় “সোয়া লাখি মাঠ”। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে নাম ধারণ করেছে আজকের শোলাকিয়া মাঠে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!