ads

শনিবার , ৪ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাস্তাঘাট নিয়ে সন্তুষ্ট সড়ক পরিবহন মন্ত্রী

খবর টি পড়েছেন : ২০১
রাস্তাঘাট নিয়ে সন্তুষ্ট সড়ক পরিবহন মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Obaidul Kaderগাজীপুর : পবিত্র ঈদুল আজহার আগে দেশের সড়ক যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী ৪ অক্টোবর শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদ ও পূজা উপলক্ষে মহাসড়কে যানজট ও রাস্তাঘাটের অবস্থা পরিদর্শনে গিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে কয়েকটি দুর্ঘটনাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণ উল্লেখ করে মন্ত্রী ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সার্বিক পরিস্থিতি ভালো দাবি করে ওবায়দুল কাদের বলেন, যানজট ও রাস্তাঘাট নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে পুরোপুরি খুশি হতে পেরেছি, এ কথা বলার কোনো উপায় নেই। ঈদুল আজহা ও দুর্গাপূজা একসঙ্গে হওয়ায় আমাদের এনফোর্সমেন্টের একটা ভাগ চলে গেছে পূজায়, এক ভাগ কোরবানির পশুর হাটে ও আরেকটা ভাগ রয়েছে রাস্তায়। তার পরও যে সমস্যা হওয়ার কথা ছিল, তা হয়নি।
ওবায়দুল কাদের বলেন, “এবারই প্রথম রাস্তায় গরুর হাট একেবারেই কম বসেছে। প্রশাসন সতর্ক থাকায় রাস্তায় গরুর হাটের যে বিড়ম্বনা, তা হয়নি।
পরিবহনমন্ত্রী বলেন, চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর অংশে কয়েকটি দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে অনেক মানুষ বেশ কিছু সময় দুর্ভোগের কবলে পড়েছে। সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অন্যান্য মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুরের মহাসড়কগুলো যানজটমুক্ত এবং সেখানে কোনো দুর্ভোগের কারণ হয়নি বলে দাবি করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন প্রকল্পের উপপরিচালক লে. কর্নেল আনোয়ার হোসেন, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, মানিকগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নাবগত ওসির মতবিনিময় পরবর্তী সংবাদ গণতন্ত্র ধবংস করছে সরকার : মির্জা ফখরুল