ads

রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ দফা দাবিতে প্রেসক্লাবে গণঅবস্থানে ব্যাটারিচালিত রিকশা চালকরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান নিয়েছেন চালক-মালিকেরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ২৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা গণঅবস্থান কর্মসূচি পালন করছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শত শত রিকশাচালক অবস্থান নিয়েছে। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীচর চরেও অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। আর প্রেসক্লাবের সামনে গণঅবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি প্যাডেলচালিত রিকশা রাস্তায় চলাচলে উচ্চ আদালত বন্ধের নির্দেশ দেয়। ফলে গত বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধসহ মিরপুর, মালীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

Shamol Bangla Ads

সবশেষ গত শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

Need Ads
error: কপি হবে না!