ads

বুধবার , ১ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনা-১১ ধানের চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে বিনা-১১ ধানের চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Workshop_Picস্টাফ রিপোর্টার : বিনা-১১ ধানের চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ১ অক্টোবর বুধবার জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী ওই কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (গবেষনা) ড.মনোয়ার করিম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মির্জা মোফজ্জল ইসলাম, গবেষক জুলকার নাঈম প্রমূখ। বিনা গবেষকরা জানান, বাংলাদেশে বিনা গবেষকরা এ পর্যন্ত লবন ও বন্যা সহিঞ্চু, আগাম পাকা জাতসহ ১৫ জাতের ধান আবিস্কার করেছে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৫ উপজেলার ৬০ জন কৃষক অংশ নেয়। কৃষকরা এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় রোপিত বিনা-১১ ধানের উপকারের কথা উপস্থিত অতিথিদের কাছে উপস্থাপন করেন।
পরে বিকেলে জেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে অনুরূপ কর্মশালার আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় স্ত্রীর মামলায় স্বামী জেলে পরবর্তী সংবাদ শেরপুরে পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন…