এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলার নুরনগরে গতকাল বিকাল ৫ টায় চার দলীয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। খেলাটি পি.ডি,কে মিতালী সংঘ বনাম শ্যামনগর ফুটবল এসোসিয়েশন এর মধ্যে অনুষ্ঠিত হয়।
চারদলীয় এ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এম পি জগলুল হায়দার বলেন, আমাদের ছেলেদের মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে ।মন শরীর সুস্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই । উক্ত খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে গড়ালেও শেষ পর্যন্ত আলোক সল্পতার কারনে অমিমাংশিত থেকে যায়।খেলাটি পরিচালনা করেন ইকবাল আলম বাবলু এবং তার সহকারী ছিলেন বাবলু ও কবির হোসেন। খেলায় নুরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বাবুর সার্বিক ব্যাবস্থাপনায় অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন নুরনগর ইউপি চেয়ারম্যান জনাব গোলাম আলমগীর, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জি,এম আনিছুজ্জামান আনিচ,নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট জহুরুল হায়দার বাবু, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম শহিদুল ইসলাম,যুবলীগ নেতা সাইফুল্লাহ আল মামুন সহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

শ্যামনগরে শার্রদীয় দুর্গা পুজা উৎসব হবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে
এস কে সিরাজ ,শ্যামনগর (সাতক্ষীরা)ঃ গতকাল সোমবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মোঃ সেয়দ ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে আগত শার্রদীয় দুর্গা পুজা শান্তিপুর্ন ভাবে পালন করার লক্ষ্যে পুজা উৎযাপন কমিটি সহ সুধী মহলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় । এসময় প্রধান অতিথি ছিলেন , সাতক্ষীরা -৪ আসনের এম পি সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের চার লক্ষ মানুষের আস্তাভাজন নেতা প্রধান মনএীর প্রিয় ব্যাক্তি এস এম জগলুল হায়দার ।আলোচনার এক পর্য্যায় এম পি জগলুল হায়দার বলেন , অতীতের চেয়ে এবার শান্তিপুর্ন ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় এ সর্ব বত্তর উৎসব টি পালন করা হবে । সর্বশ্রেনীর আনন্দ ঘন এ উৎসবে কেউ বিঘœ ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবেনা , এ উৎসব পালনে প্রশাসন,ইউনিয়ন পরিষদ সহ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে । শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ জালাল উদ্দীন বলেন, এবার শ্যামনগর উপজেলায় ৬৩টি পুজা মন্ডপে উৎসব অনুষ্টিত হবে । এ উৎসব পালনের লক্ষ্যে সরকারী ভাবে ২৮ মেঃ টঃ এর অধিক খাদ্য শষ্য জাতীয় সংষদ সদস্য এস এম জগলুল হায়দারের মাধ্যমে বিতরন করার প্রক্রিয়া চলছে । এসময় উপস্থিত ছিলেন,৩৪ বিজিবির লেঃ কঃ কবীর , উপজেলা ভাইসচেয়ারম্যান মহসীন উল মুলক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর ইসলাম ,প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর সহ সরকারী কর্মকর্তা, পুজা উৎযাপন পরিষদ, জনপ্রতিনিধী,সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সর্ব শ্রেনীর সুধী মহল ।





