ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।

বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদের রশিদ হলে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুন্সি মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজমল হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখার চেয়ারম্যান নাদিরা ইয়াসমিন জলি, পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামনুন্নাহার রেখা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ:দা:) মতিউর রহমান।









