ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাট উপজেলা সদরে সড়কের বেহাল দশা

খবর টি পড়েছেন : ১৯৯
চারঘাট উপজেলা সদরে সড়কের বেহাল দশা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

23ppppচারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বিভিন্ন সড়কের বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে এলাকায় জন-দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে। এসব রাস্তাগুলোর মধ্যে রয়েছে উপজেলা সদর থেকে আড়ানী, পল্লীবিদ্যুৎ মোড় থেকে নন্দনগাছি এবং উপজেলা সদর থেকে বাঘা রোড। উপজেলা সদর থেকে আড়ানী এবং পল্লীবিদ্যুৎ মোড় থেকে নন্দনগাছি পর্যন্ত রাস্তা দুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে এবং উপজেলা সদর থেকে বাঘা রোডটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে। এসব রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন এবং পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার কাজ নি¤œ মানের এবং দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় রাস্তার এমন অবস্থা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী এ কে এম শহিদুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ মোড় থেকে নন্দনগাছি হয়ে পুঠিয়া পর্যন্ত সড়কের টেন্ডার হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই সড়কের সংস্কার কাজ শুরু হবে। উপজেলা সদর থেকে আড়নী পর্যন্ত রাস্তার সংস্কার কাজের টেন্ডার ঈদের পরই দেয়া হবে। বারো ফুট চওড়া এসব রাস্তা আরও ৬ ফুট সম্প্রসারণ করে ১৮ ফুট করা হবে বলেও তিনি জানান।

Shamol Bangla Ads

চারঘাট স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় এক যুবকের কারাদণ্ড

রাজশাহীর চারঘাট উপজেলা সরদহ সরকারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করায় এক যুবকের ৪ মাসের কারাদণ্ড। গতকাল মঙ্গলবার সকালে প্রতিনিয়ত স্কুলে যাওয়ার পথে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মেয়ে জেএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করায় উপজেলার আস্করপুর গ্রামের আজগরের ছেলে রাজশাহী কলেজে অনার্স পড়–য়া মোঃ রানাকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রাসেল সাবরিন ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন। এ দিকে গাঁজা ও হেরোইন সেবনের দায়ে উপজেলার গৌড়শহরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আসাদুজ্জামান (২২)-কে ও নন্দনগাছি গ্রামের ইউসুফের ছেলে মিলন (২৭)-কে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রাসেল সাবরিন আসাদুজ্জামান কে ১ বছর ও মিলন-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিংড়ায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী সংবাদ সাপাহারে শিক্ষার গুনগত মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা…