নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ কুন্দারহাট বাসষ্ট্যান্ড থেকে ৩ ছাগল চোরকে একটি সাদা মাইক্রসহ গ্রেফতার করেছে। জানায়ায়, ২৩শে সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার নামক স্থান থেকে মাইক্রবাস থামিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার গোডাউন পাড়ার মোজাহার হোসেনে ছেলে ফরহাদ হোসেন, সরকার পাড়ার হালিম হোসেনের ছেলে এমরান আলী ও নাটোরের উত্তর পাটুয়াপাড়ার ছালাম হোসেনের ছেলে শাহীন হোসেন একটি ছাগল চুরি করে নিয়ে চম্পট দেয়। তখন স্থানীয়রা চুরির ঘটনা দেখতে পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশকে জানানোর পর হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই দুরুল হুদা সঙ্গিয় ফোর্সসহ কুন্দারহাট বাসষ্ট্যান্ডে বগুড়া থেকে আসা দ্রুতগামী একটি সাদা মাইক্রবাস থামিয়ে তল¬াশি করে গাড়ি থেকে চুরিকরা একটি ছাগল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের নন্দীগ্রাম থানায় সপোর্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে।




