ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে বিভিন্ন সড়কের বেহাল দশা : যাত্রী দূর্ভোগ চরমে

খবর টি পড়েছেন : ১৭৬
ছাতকে বিভিন্ন সড়কের বেহাল দশা : যাত্রী দূর্ভোগ চরমে
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Chhatak_ Jalalpur-Rasulganjছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক-গোবিন্দগঞ্জ ১৩কিলোমিটার সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। সংস্কার ও মেরামত না করায় সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক জুড়ে বড়-বড় গর্তের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সড়কটির করুন অবস্থার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সাধারণ যাতায়াত করলেও যে কোন মুহুর্তে এ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি ও কাঁদা জমে সড়কটি আরো ভয়াবহ রূপ ধারন করে। যানচলাচলের অনুপযোগী ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার না করায় ছাতকবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সড়কের বেহাল দশার কারনে যাত্রী সাধারণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন যাত্রীদের কাছ থেকেও দ্বিগুন ভাড়া আদায় করছে। দিনে গাড়ী পাওয়া গেলেও রাতে গাড়ী পাওয়া দুস্কর হয়ে পড়ে। সবমিলিয়ে যাত্রী সাধারণের ভোগান্তির অন্ত নেই। এদিকে জালালপুর-দোলারবাজার-লামারসুলগঞ্জ পর্যন্ত ও ছাতক-আন্ধারীগাঁও-জাউয়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রায় যান চলাচল বিঘিœত। সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়ে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। জানা যায়, এসব সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণের কাছ থেকে ভাঙ্গনের অজুহাতে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এনিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডের সৃষ্টি হয়। নির্লিপ্ততা ও উদাসীনতাকে দায়ী করে ছাতকবাসীর আকাঙ্খা ও প্রয়োজনের কোন মুল্যই জনপ্রতিনিধির কাছে নেই। বৃষ্টি-বাদলের দিনে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পন্ন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। যতদিন যাচ্ছে সড়কের অবস্থা ততই ভয়াবহ হয়ে উঠেছে। এ অঞ্চলে নির্মাণ সামগ্রী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের রাস্তা-ঘাট তৈরী হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কগুলো রহস্যজনক কারণে মেরামত করা হচ্ছে না বলে ছাতকবাসীর অভিযোগ।

Shamol Bangla Ads

ছাতক প্রেসক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কায় থানায় জিডি

ছাতকে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ছাতক প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন পূর্ব নির্ধারিত ২৬সেপ্টেম্বর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়া ও সার্বিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত কয়েকজন দায়িত্বশীল সদস্য আইন-শৃঙ্খলা ও নিজস্ব সামাজিক সংকটজনিত কারনে বিপর্যস্ত অবস্থায় প্রেসক্লাবকে ব্যবহারের অসৎ চিন্তায় কোঠারী সৃষ্টির পায়তারা করছেন। দূরভিসন্ধি ও কোঠারী স্বার্থ দ্বারা তাড়িত প্রেসক্লাবের ৪সদস্য কর্তৃক প্রেসক্লাবের নামে নতুন কোন কমিটি ঘোষনা করে ছাতক প্রেসক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার আশঙ্কায় ২০সেপ্টেম্বর ছাতক থানায় একটি জিডি (নং-৯২৯) দায়ের করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। জিডিতে উল্লেখ করা হয়, মনগড়াভাবে প্রেসক্লাব সভাপতিকে দোষারোপ করে ইতোমধ্যেই ৪জন দায়িত্বশীল প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মিথ্যা অভিযোগ উত্থাপন করে পদত্যাগপত্র দাখিল করেন। প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সাথে নিজেরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থেকে হঠাৎ করে কমিটির মেয়াদ উত্তির্ণ বলে নিজেদের সম্পৃক্ত থাকা অসমিচিন বলে প্রকাশ করেন- যা স্ব-বিরোধী ও আত্মঘাতী। ১৬সেপ্টেম্বর প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধ সার্বজনীন মতামতের ভিত্তিতে তাদের পদত্যাগপত্র গ্রহন করে একই তারিখে তাদের স্থলে নতুন সদস্যদের স্থলাভিষিক্ত করা হয়।

Shamol Bangla Ads

ছাতকে হরতালের সমর্থনে বিএনপির মিছিল ও সভা

ছাতকে হরতালের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গতকাল রোববার বিকেলে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে এসে এক পথসভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মোশারফ হোসেন, হাজী রুহুল আমীন, উপজেলা বিএনপি নেতা সামছুর রহমান বাবুল, হিফজুল বারী শিমুল, বাবুল মিয়া মেম্বার, আজর আলী মেম্বার, সাদ মিয়া, আবদাল মিয়া, আব্দুল আউয়াল, জাহির মিয়া, তেরা মিয়া, পিয়ারা মিয়া, মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, লিজন তালুকদার, কুতুব উদ্দিন, ছাত্রদল নেতা ফয়জুল আহমদ পাবেল, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, আরিফ বিল্লাহ, হোসাইন আহমদ তালুকদার, ঝুমন আহমদ, ছামি, আবিদ প্রমুখ।

ছাতকে কৌশলগত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টশন

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা কমিটির ওরিয়েন্টশন ২০১৪ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। হেলভেটাস সোসাইটি কো-অপারেশন শরীক কর্মসূচির সহায়তায় ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শরীক কর্মসূচির ফ্যাসিলেটটর মিজানুর রশিদ, ইউপি সদস্য নূরুল হক, ইসলাম উদ্দিন, সাজিদুর রহমান বুলু, মঈন উদ্দিন, নূরুল ইসলাম, রুসনা বেগম প্রমূখ। সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিক আহমদ, ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাদেক, সুজাউল কবির শামীম প্রমূখ।
ওরিয়েন্টশন সভায় বক্তারা বলেন, সুষম উন্নয়ন ও জনকল্যানমূখী প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পদের চিহ্নিতকরণ, পারিপার্শ্বিক সমস্যা ও সম্ভাবনা এবং উপকারভোগীদের চিহ্নিত করতে জন অংশগ্রহণমূলক কৌশলগত উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দামুড়হুদা থেকে অপহৃত শিশু নাটোর থেকে উদ্ধার :… পরবর্তী সংবাদ হোসেনপুরে ১ মাস ধরে টিএন্ডটি লাইন বিকল