ঝালকাঠি প্রতিনিধিঃ শহরের তুলাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি দোকান সম্পূর্ন ভস্মীভুত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ৫টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান । শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে ভয়াবহ এ আগ্নিকান্ডে টিপু বেড সাপ্লাই, তালুকদার বেডিং, মায়ের দোয়া বেডিং, নিউ বেডিং ষ্টোর ও রায়াপুর বেডিং ষ্টোর নামের তুলা সামগ্রীর ৫টি দোকান এবং পাশের দুটি বসত ঘার মালামালসহ সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে । ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল আজিজি বলেন, শাজাহান মিয়ার লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা আশে-পাশে ছড়িয়ে পরে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ও বরিশালের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রহস্থদের। স্থানীয় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, রাত ১২টার দিকে লেপ-তোশক ও তুলা সামগ্রীর দোকান তালুকদার বেডিং ষ্টোরের পেছনের দিকে আগুনের শিখা দেখে আমারা ছুটাছুটি শুরি করি । কিন্তু ততক্ষনে আশপাশের তুলা দোকানগুলোতে এ আগুন ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে। এই আগুনে তুলা সামগ্রীর দোকান ও দুটি বসত ঘর মালামালসহ সম্পূর্ন পুড়ে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে দাবী করেন ওই ব্যবসায়ী সোহেল ।
কাঠালিয়ায় ২ বছরের সাজাঁপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়া ২ বছরের সাজাঁপ্রাপ্ত আসামী গ্রেপ্তার। উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দী এলাকা থেকে সি আর ১/১১ মামলার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেলপ্রাপ্ত আসামী আব্দুল ছোবাহান হাওলাদার কে এস আই আব্দুস সালাম ও এ এস আই যোগেষ এর নের্তৃত্বে এক দল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রবিবার ঝালকাঠি কোর্টে প্রেরন করেন।
কাঠালিয়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করায় ছোট ভাই ঘর-বাড়ি ছাড়া
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামের মৃত্যু এছাহাক হাওলাদারের ছেলেদের মধ্যে গত ১০ জুলাই জমিজমার বিরোধে সংঘর্ষবাধে এ সময় মোঃ ইকবল হোসেন (৩০) স্ত্রী লিপি বেগম (২৪) হাবিবুর রহমান (৩১) ও আসমা বেগম (২২) গুরুতর আহত হয়। আহতদের কে আমুয়া হাসপাতালে চিকিৎসার শেষে কাঠালিয়া থানায় মোঃ ইকবল হোসেন বাদী হয়ে ফারুক হোসেন, মুন্নি বেগম, শাহদত হোসেন, বিউটি বেগম, আলমঙ্গীর হোসেন ও লাইলী বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করে। ইকবল সাংবাদিকদেরকে জানান, মামলা দায়েরের পরে প্রতিপক্ষরা মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে এবং তাদের ভয়ে ওই পরিবার ঘরবাড়ি ছেড়ে কাঠালিয়ায় বাড়াটিয়া বাসায় অবস্থান করছেন। এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।









