কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় রোটারী ক্লাব অব ঢাকা নর্থ এর উদ্যোগে চক্ষু চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া হসপিটাল কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ঢাকা নর্থ এর সভাপতি রোটারিয়ান ব্যারিষ্টার রাগীব রউফ রউফ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ, রোটারী ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ ওয়াদুদ সরকার, সড়ক বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ বারী, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলী, পরবর্তী সভাপতি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও হাবিবুল্লাহ নিয়ামূল করীম, সদস্য সমাজসেবিকা খায়রুন্নাহার খানম, সমাজেসেবক হাসানুজ্জামান, কুষ্টিয়ার সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের কনসালটেন্ট ডাঃ আরমান উদ্দিন, ডাঃ আল মামুন, মতিয়ার রহমান ও ডাঃ আজমল হোসেন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, ১৯৬৮ সালে বাংলাদেশে রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয়। রোটারী ক্লাব এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে সেবামূলক নানা কাজ করে চলেছে। মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। এ ক্লাব বাংলাদেশকে পোলিওমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। শিঘ্রই রোটারী ক্লাবের সহায়তায় ভারত পোলিওমুক্ত ঘোষনা করতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য দারিদ্র বিমোচনে এবং বিশেষ অন্ধত্ব দূরীকরণের জন্য দেশের বিভিন্ন স্থানে চক্ষু হসপিটাল প্রতিষ্ঠা করেছে। ক্লাবের প্রতিষ্ঠিত চক্ষু হসপিটালগুলোর মধ্যে কুষ্টিয়াস্থ হসপিটালটি সর্বাধুনিক মানের। মাত্র ৫০ টাকা ভিজিটে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং মাত্র ২৫০০ টাকায় জটিল অপারেশন কেবল রোটারী আই হসপিটালেই করানো হয়। অনেক সময় অতি দরীদ্রদের জন্য বিশেষ ছাড়ও দিয়ে থাকে ক্লাবটি।
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ৮৩ জনকে গ্রেফতার ॥ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার
কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫ সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অব্যাহত বিশেষ অভিযানের ৩য় দিনে শুক্রবার রাতে ৫জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযান চলাকালে ইয়াবা, ফেন্সিডিল, গাজা ও দেশিমদ উদ্দার করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কও সিদ্দিক জানান, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারি পরয়ানা বলে ৭১ জন ও নিয়মিত মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কুষ্টিয়া মডেল থানায় ১১ জন, কুমারখালী থানায়৭ জন, খোকসা থানায় ১ জন, মিরপুর থানায় ১৪ জন, ভেড়ামারা থানায় ১৪জন, দৌলতপুর থানায় ৩৩ জন ও ইবি থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান চলা কালে ৪৫ পিচ ইয়াবা দেড়কেজি গাজা ১০ লিটার দেশি মদ ও ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ২০৫ জনকে গ্রেফতার কারা হয়।
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আলোচনা সভা

নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে নারী পুরুষের সম্মলিত প্রচেষ্টা সিডও সনদের সাথে বাংলাদেশের সংবিধানের ধারা ২ এবং ১৬-১(গ) সামঞ্জস্যপূর্নর উপর এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। শনিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি অ্যাড. মীর আরশেদ আলী। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফিরোজা মহি, সাংগঠনিক সম্পাদক তসলিমা খানম লতা, লিগ্যাই এইড সম্পাদক নিলুফা বেগম রিনা, আন্দোলন সম্পাদক শেফালী আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক সাঈদা হক, সদস্য সন্ধ্যা বিশ্বাস. নাহার, সালমা সিদ্দিকা প্রমুখ। সভাপতির বক্তব্যে ফাতেমা বেগম বলেন, সিডও সনদের সাথে বাংলাদেশের সংবিধানের ধারা গুরুত্বপূর্ণ দুটি(২) ও ১৬ (গ) ধারা এখনো সরকার অনুমোদন করেনি। সনদ বাস্তবায়নে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই। নারীর অধিকার বা ক্ষমতায়ন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হওয়া উচিত। সম্পদ সম্পত্তিতে নারীদের অধিকারের জন্য পুরুষদের বিবেক ও সচেতনতা সৃষ্টি করতে হবে। ক্ষমতাবান নারী মানে শুধু উচ্চ পদে নারী নয়। প্রায় ১৫ বছর দরে দেখছি সরকার প্রধান নারী এবং বিরোধীদল নেতা নারী। কিন্তু তাতে আপামর নারীদের তেমন কোন উন্নয়ন হয়নি। না পরিবারে, না সমাজের না রাষ্ট্রে। এজন্য আমাদেরকে তৃণমূল থেকে সংসদে সিদ্ধান্ত গ্রহণে সর্বত্র চাই অংশিদায়িত্ব। স্বাধীনের পর একমাত্র মহিলা সংগঠন হিসাবে বাংলাদেশ মহিলা পরিষদ প্রথম একক ভাবে নারীদের ৮ মার্চ পালন করে। আমাদের নির্মাণ করে যেতে হবে আগামী প্রজন্মের জন্য উজ্জ্বলময় স্বদেশ।
কুষ্টিয়ায় ডাঃ ইব্রাহীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহ ও দোয়া মাহফিল
জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহীমের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারে এ অনুষ্ঠান হয়। মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক সেন্টারের সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সেলিম ফরাজি, মেডিক্যাল অফিসার ডঃ গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক সেন্টারের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড.আমানুর আমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান লাল্টু। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহীম চিকিৎসা জগতে বাংলাদেশের গর্ব। বাংলাদেশে যতদিন ডায়বেটিক রোগী ততদিন ডাঃ ইব্রাহীমের কথা সবায় মনে রাখবে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা একেএম ইয়াকুব।
কুষ্টিয়ায় ইশা ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন কর্মসূচী
কুষ্টিয়ায় ইশা ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আমবাড়ীয়া ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৪ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোহাম্মদ আলী ও ইশা ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সাধারন সম্পাদক নাজমুছ ছলিহীন বিন মোহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আয়ুব আলী বিশ্বাস, ইমাম কাম অডিটর মোঃ মহিউদ্দীন, বাংলাদেশ মুজাহিদ কমিটি আমবাড়ীয়া ইউনিয়ন সাধারন সম্পাদক আলহাজ্ব হাসমত আলী মুন্সী, বৃক্ষ রোপন কর্মসূচি -১৪ এর আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল বাসার, ডাঃ আফাজ উদ্দীন, ছাত্র নেতা মেহেদী হাসান রাসেলসহ অনান্য নেতৃবৃন্দ।
ইবি এলাকার মৃত্তিকাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তি নিহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মৃত্তিকাপাড়ায় সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাইদুল তার নিজ বাড়িতে বৈদ্যুাতিক লাইনের কাজ করছিল। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ’র লাইন এসে যাওয়ায় সে বিদ্যুৎ স্পৃটে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসের পথিমধ্যে তিনি মারা যান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সাইদুল মৃত্তিকাপাড়া এলাকার মৃত দাউদ আলী খায়ের পুত্র।
নর্থ বেঙ্গল ইনষ্টিটিউটের শিক্ষক-শিক্ষিকার মতবিনিময় সভা
নর্থ বেঙ্গল ইনষ্টিটিউট অব হেলথ্ সাইন্স এন্ড টেকনোলজি কুষ্টিয়ার উদ্যোগে এইচ.এস.সি সমমান কোর্স ও সার্টিফিকেট কোর্স-এর একাডেমিক বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে আর.সি.আর.সি রোড কোর্টপাড়াস্থ ( কুষ্টিয়া পৌর গৌরস্তানের পাশে) প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইনষ্টিটিউট অব হেলথ্ সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান হাজী ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক তোফায়েল আহমেদ, কোর্স কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, শিক্ষক শাহিনুল আজিম। এছাড়াও প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে হাজী ইয়ারুল ইসলাম বলেন, এ প্রতিষ্ঠানের মান বৃদ্ধির জন্য শিক্ষক ভুমিকা অপরিসীম। শিক্ষকরা নিজেদের সন্তানদের যেভাবে লেখাপড়া করায় ঠিক তেমনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে। তাহলে এ প্রতিষ্ঠানের মান দিন দিন বৃদ্ধি পাবে। তিনি শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠদানের জন্য শিক্ষকদের আহ্বান জানান।




