ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে ব্রি ধান-৫০ উত্পাদন ও বাজারজাতকরণের উপর কর্মশালা

খবর টি পড়েছেন : ১৮৭
ঝিনাইদহে ব্রি ধান-৫০ উত্পাদন ও বাজারজাতকরণের উপর কর্মশালা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

Jhenidah Picঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ব্রি ধান-৫০ (বাংলামতি) উৎপাদন ও বাজারজাতকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ডাকবাংলা বাজারে গতকাল ইউএসএআইডির অর্থায়নে ইরির সিসা বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ব্রি ধান-৫০ উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি কৃষক, ব্যবসায়ী, মিল ও চাতাল মালিক এবং সরকারী ও বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগসুত্র স্থাপনের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। সিসা বাংলাদেশের সিওপি টিমোথি রাসেলের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা শেখ হেমায়েত হোসেন ও সৈয়দ এজাজ হোসেন, এ.কে.এম ফেরদৌস বক্তব্য রাখেন। কর্মশালায় যশোর, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, খুলনা অঞ্চল থেকে ব্রি ধান-৫০ উৎপাদনকারী কৃষক, ধান ও ধান বীজ ব্যবসায়ী এবং মিল ও চাতাল মালিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কর্মশালায় জানানো হয়, ইরি’র সিসা-বাংলাদেশ প্রকল্পের আওতায় যশোর, রংপুর ,ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং ফরিদপুর অঞ্চলে চিকন ও সুগন্ধি ব্রি ধান-৫০ ধান উৎপাদন ও বাজারজাকরণ সম্প্রসারণের ব্যাপক প্রচেষ্টা করে আসছে। গত ৩ বছরে যশোর অঞ্চলে ব্রিধান-৫০ উৎপাদন বেড়েছে। প্রসারতা পেয়েছে। ঝিনাইদহের ডাকবাংলা বাজারের মিলার ও চাতাল মালিকদের খুব সহজে এই ধানের ভাঙ্গনমুক্ত চাল উৎপাদন করতে সক্ষম হন।
যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় কৃষকদের ধানটির ন্যায্যমূল্য পেতে সুবিধা হচ্ছে। অন্যান্য ধান প্রতিমণ ৮৫০-৯০০ টাকায় বিক্রি হলেও ব্রি ধান-৫০ বিক্রি হচ্ছে ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি ধানটির আবাদের ব্যাপক প্রসার ঘটছে। কিন্তু ধানটি অত্যন্ত সরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মিল ও চাতাল মালিকরা অভিজ্ঞতার অভাবে ভাঙ্গনমুক্ত চাল উৎপাদন করতে পারছে না। এ কারণে কৃষকরা এখনও ন্যায্যমূল্য পাচ্ছে না। ব্রি ধান-৫০ উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা সমাধের জন্য কৃষক, ব্যবসায়ী, মিল মালিক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় ব্রিধান-৫০ উৎপাদনে ও বাজারজাতকরণে সুপারিশমালা তুলে ধরা হয়।

ঝিনাইদহ সাব-রেজিষ্ট্রি অফিস দুর্নীতির আখড়া
দলিল লেখক সমিতির নামে মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে ১০ লাখ টাকা

Shamol Bangla Ads

ঝিনাইদহ সাব-রেজিষ্ট্রি অফিস এখন দুর্নীতির আখড়া। যে যখন দখল নিতে পারে সেই বিনা পারিশ্রমিকে মাসে গুনতে পারে অন্তত দশ লাখ টাকার নগদ ক্যাশ। দলিল লেখক সমিতির নামে সি-িকেট গঠন করে এই টাকা আদায় করা হয় গ্রামের হতদরিদ্র কৃষকের কাছ থেকে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সাবরেজিষ্ট্রি অফিসে দখল নিয়ে গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। অফিস এলাকায় দেশী অস্ত্রের মজুদ গড়ে তুলেছে চাঁদাবাজরা। অনেকে অভিযোগ করেছেন সাব-রেজিষ্ট্রি অফিস এলাকার ক্লাব ঘরে মঙ্গলবার বিপুল পরিমাণ রামদা ও লাঠিসোটা পেয়েও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেনি। মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ জনতা দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির প্রতিবাদ জানান। প্রায় দুইশত মানুষ সাব-রেজিষ্ট্রি অফিস এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেন। ইতোমধ্যে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে টাকা তোলার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে খাজুরা গ্রামের আক্তারকে সভাপতি ও হরিণাকু-ু উপজেলার ভাদড়া মোকিমপুর গ্রামের আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটি করতে সাধারণ দলিল লেখকদের নুন্যতম মতামত নেওয়া হয় না। অনকেটা সাধারণ লেখকদের অগ্রাহ্য করে পেশীশক্তি ও দলীয় প্রভাবে নেতৃত্ব বদল হয়। আগের সম্পাদক মোশাররফের বিরুদ্ধে লাখ লাখ টাকা পকেটস্থ করার গুরুতর অভিযোগ রয়েছে। তিনি নিয়মিত ঘাটে ঘাটে বখরাও দিয়ে আসছিলেন। কিন্তু বিভেদের রাজনীতি মোশাররফকে নেতৃত্ব থেকে ছিটকে দিয়েছে। তাকে মারধর করে দখলে নেওয়া হয় দলিল লেখক সমিতি। আরেকটা গ্রুপ নিয়ন্ত্রন করছে লেখক সমিতি। এ জন্য নতুন করে কমিটিও সাজানো হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, দলিল লেখক সমিতি স্থানীয় মসজিদের রশিদ নিয়ে বসে থাকে। সেই রশিদে মোট পণের টাকা বসিয়ে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। আর মসজিদের রশিদ দেখালে অফিসও বুঝে নেয় কৃষক সব মিটিয়ে এসেছে। অফিসের যাবতীয় খরচও মেটায় সমিতি। প্রতি সপ্তায় এই টাকা ভাগ হয়। মাসে চার দিন টাকা ভাগাভাগি করে নেওয়া হয়। হেবা দলিলে মাত্র এক হাজার টাকা খরচ হলেও সমিতি নেয় সাড়ে ১৭ হাজার টাকা। এমনি ভাবে প্রতি মাসে কৃষকের রক্ত চুষে লাল হচ্ছে এক শ্রেণীর মানুষ। সূত্র জানায়, সপ্তাহে ৩ লাখ টাকা ক্যাশ হয়। এর মধ্যে অর্ধেক চলে যায় দখলে থাকা ব্যক্তিদের পকেটে। যারা সব সময় পাহারা দেয় সমিতি। এই জন্যই সবার শকুনি দৃষ্টি সাব-রেজিষ্ট্রি অফিসের প্রতি। সারা জেলায় এমন করে বছরের পর বছর কৃষকের রক্ত চুষে খাওয়া হচ্ছে। তাদের আর্তনাদ পুলিশ ও জেলা প্রশাসনের কানে পৌঁছায় না। জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদকরা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বাড়ি, গাড়ি ও মাঠে জমি কিনে গ্রামবাসিকে রীতিমত তাক লাগিয়ে দেয়েছে। টিনের বাড়ি থেকে হয়েছে আলিশান দোতালা বাড়ি। গ্রামের মানুষ তাদের এই আঙ্গল ফুলে কলাগাছ হওয়ার রহস্য পায় না। সদর উপজেলার গান্না ইউনিয়নের মতিন নামে এক কৃষক মঙ্গলবার অভিযোগ করেন, শুনেছি ঝিনাইদহের জেলা প্রশাসক সৎ এবং সাধারণ মানুষের বন্ধু। আমরা এই চাঁদাবাজী সিন্ডিকেট ধ্বংসের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করছি। ঝিনাইদহ সাব রেজিষ্ট্রি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কৃষকরা জমি কেনা বেচা করতে আসলে তাদের সরকারের ফি আর দলিল লেখকদের পারিশ্রমিক ছাড়া আর কোন খরচ নেই। কিন্তু দেখা যায় শতক প্রতি দলিল লেখক সমিতি জোরপূর্বক পাঁচ থেকে দশ হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করে। এটা অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি এই রক্তচোষা সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ কৃষকদের মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।
ঝিনাইদহ সদর উপজেলা সাব রেজিষ্ট্রার আবুল বাশারের কাছে জানতে চাইলে এসব বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রামীণ ব্যাংকের বিধিমালায় পরিবর্তন আনা হবে : অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ রাবি ছাত্রদল সাধারন সম্পাদকের পিতার ইন্তেকাল