ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি সরকারি কলেজের ৫০ বর্ষপূর্তি পালিত

খবর টি পড়েছেন : ১৯৩
ঝালকাঠি সরকারি কলেজের ৫০ বর্ষপূর্তি পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

2ঝালকাঠি প্রতিনিধি: ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি কলেজের ৫০ বর্ষপুর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজে প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়র ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বাদ্য-যন্ত্র বাজিয়ে ও আনন্দ উল্লাসের মাধ্যমে কয়েক’শ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ নেয়। তবে অর্ধশত বছর উৎসব অনুষ্ঠান সরকার দলীয় প্রভাব, অধিক সংখ্যক সাবেক শিক্ষার্থীকে আয়োজনের সাথে সম্পৃক্ত করতে না পারা সহ স্থানীয় ভাবে তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। র‌্যালীতে কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন, উপাধ্যক্ষ সৈয়দ আলী আজম, প্রাক্তন ছাত্র ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র যুবলীগ নেতা রেজাউল করিম জাকির , জেলা আ’লীগ নেতা তরুন কর্মকার, যুবলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিল, আ’লীগ নেতা মইন তালুকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয় সহ বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টান শেষে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Shamol Bangla Ads

ঝালকাঠিতে শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

‘আমার কথাও যাবে বহুদূর’ এ ধ্বণিকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে হ্যালোর শিশু-কিশোরদের সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা। গ্রামীন ফোনের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ কর্মশালার আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । ১২ থেকে ১৮ বছর বয়স সীমার ২০জন শিশু-কিশোর অংশ নেয় এ কর্মশায় । অংশ গ্রহনকারীরা হল শারমিন আক্তার, মিথিলা ফারজানা মুন, জান্নাতুল হক অনন, অবন্তি সরকার, আমিনা ইয়াসমিন, উম্মে আয়মান জ্যোতি, জায়েদা ইসলাম এমি, সানজানা স্বপ্নীল, নুসরাত জাহান স্বর্না, ফাতেমাতুজ জোহরা শর্মী, সৈয়দ জালিছ মাহমুদ, মো. আল-ইমরান, মো. মনিরুজ্জামান রাজু, দীপ্ত পোদ্দার বাঁধন, হৃদয় আচার্য্য, আশিকুল ইসলাম আবির, রুবাইয়াত সাদমান, মো. রায়হান আহমেদ, তাসনিহা খান ও নিঝুম ঝিলিক । এতে সংবাদ, সাংবাদিকতা, সংবাদ লেখার কলা কৌশল ও শিশু অধিকারসহ বিষয়ে শিশুদের প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য প্রতিবেদক রিয়াজুল বাশার । দিন ব্যাপি এ কর্মমালায় তাকে সহযোগীতা করেন বিডিনিউজের ঝালকাঠী প্রতিনিধি পলাশ রায় । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে শিশুরা সরেজমিনে গিয়ে সংবাদ সংগ্রহ করবে এবং ৫ জন করে ৪ টি ভাগে বিভক্ত হয়ে গ্রুপ ভিত্তিক সংবাদ লিখে জমা দেবে । একই দিন সন্ধ্যায় শিল্পকলার হলরুমে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যালোর এ শিশু সাংবাদিদের প্রশিক্ষণ ও কর্মশার সমাপ্তি ঘটবে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজাপুরে বিষখালি নদীর আকস্মিক ভাঙ্গনে ব্যবসা প্রতিষ্ঠান, কালভার্ট… পরবর্তী সংবাদ ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে সনদ বাতিলের দাবীতে হাতীবান্ধায়…