ads

রবিবার , ২৪ আগস্ট ২০১৪ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
আগস্ট ২৪, ২০১৪ ৯:২১ অপরাহ্ণ

Gafargaon pic-1আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড রিসোর্সিজ ডিভ্যালপম্যান্ট সোসাইটির(বিএইচআরআরডিএস) উদ্যোগে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ২৫ লাখ টাকার বই বিতরণ করা হয়। আজ রোববার উপজেলা শিল্পকলা একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠানে প্রতিটি বিদ্যালয়ে ২লাখ ৫০হাজার টাকার বই বিতরণ করা হয়। বই বিতরণী অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় অধ্যাপক আজিজুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিসেস সারা টেইলর, বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড রিসোর্সিজ ডিভ্যালপম্যান্ট সোসাইটির নির্বাহী পরিচালক কামরুন নাহার সাহানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, জেলা অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুকলা দে। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন এশিয়া ফাউন্ডেশনের ইভেন ম্যানেজমেন্ট কর্মকর্তা টেলিভিশন সঙ্গীত শিল্পী কাজল মাহমুদ। অনুষ্ঠানে উপজেলার ৫০টি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সঙ্গীত প্রেমী হাজারো মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড রিসোর্সিজ ডিভ্যালপম্যান্ট সোসাইটির নির্বাহী পরিচালক কামরুন নাহার সাহানা বলেন, জনকল্যাণমুখী কর্মকান্ডে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নের ভবিষ্যত গড়তে হবে। এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আমেরিকান নাগরিক বিদ্যাব্রতী মিসেস সারা টেইলর চমৎকার ও সাবলীল বাক্য প্রয়োগে বাংলা ভাষায় দেয়া বক্তব্য শিক্ষার্থী ও সুধীজনদের বিমুগ্ধ করে।

Need Ads