শ্যামলবাংলা স্পোর্টস : সন্ধ্যায় পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সাকিববিহীন বাংলাদেশ। সেন্ট জর্জের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচের মাধ্যমে সফররত টাইগারদের ওয়ান ডে মিশন শুরু হচ্ছে।
এ সফরে ৩টি ওয়ানডে ছাড়াও ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২০ আগষ্ট বুধবারের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ আগস্ট। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৫ আগস্ট। এছাড়া প্রথম টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট ও সর্বশেষ ম্যাচ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।
এর আগে ২০১২ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জয়লাভ করে টাইগাররা।
শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা থাকায় এ সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস, মাহামুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মিথুন আলী, মমিনুল হক, নাসির হোসেন, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, শামসুর রহমান, সোহাগ গাজী ও তাসকিন আহম্মেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল : ডুয়াইন ব্রাভো, অ্যাডওয়ার্ডস, ক্রিস গেইল, ব্রাভো, হোল্ডার, মিলার, নারায়নি, পোলার্ড, দিনেশ রামদিন, রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি ও সিমন্স।









