ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুর্নিমার জোয়ারে তালতলীর ইকোপার্কের সৈকত লন্ডভন্ড : আমতলী-তালতলীর ৩০ গ্রাম ফের প্লাবিত

খবর টি পড়েছেন : ২১১
পুর্নিমার জোয়ারে তালতলীর ইকোপার্কের সৈকত লন্ডভন্ড : আমতলী-তালতলীর ৩০ গ্রাম ফের প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

barguna-mapআমতলী (বরগুনার)প্রতিনিধি  : ভরা পূর্নিমার ‘জো’ থাকায় বরগুনার আমতলী উপজেলার ৩০ প্লাবিত হয়েছে। অমাবশ্যা ও পূর্ণিমার প্রভাবে এর পূর্বে যে সমস্ত এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে সেখান দিয়ে পায়রা নদীর জোয়ারের পানি প্রবেশ করায় বানভাসি মানুষেরা চরম দুর্ভোগে পরেছে। ৫ হাজার পরিবার মানবেতর জীবন যাপন করছে।জানাগেছে আমতলীর বালিয়াতলী, পশুরবুনিয়া, ঘোপখালী, আড়পাংগাশিয়া, পশ্চিম আমতলী, পৌরসভা, বৈঠাকাটা, পশ্চিম ঘটখালী, আঙ্গুলকাটা, ডালাচারা, গুলিশাখালী, কলাগাছিয়া বাজার। তালতলীর জয়ালভাঙ্গা, তেতুলবাড়ীয়া, নিদ্রারচর, ছকিনা, সওদাগরপাড়া, তালুকদারপাড়া, নিউপাড়া, ফকিরহাট, আশারচর, খোট্টারচর, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, পচাঁকোড়ালিয়া সহ ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়াতে বানভাসি পরিবারগুলো
চরম দুর্ভোগে পরেছে।  অপর যিদ‌কে জোয়ারের প্রভাবে সাগরের অস্বাভাবিক পানি বৃদ্দি পাওয়ায় তালতলীর সকিনা’র টেংরাগিরি ইকোপার্কের সৈকত লন্ডভন্ড হয়ে গেছে। দীর্ঘ সৈকতের অন্ততঃ এক-দেড়শ ফুট বেলা ভুমি গত তিন দিনের প্রবল ঢেউয়ের তান্ডবে ভেসে গেছে। লন্ডভন্ড হয়ে গেছে বেলাভুমির সৌন্দর্য্য মন্ডিত পিকনিক স্পট। প্রবল ঢেউ ও জোয়ারের তান্ডবে ভেসে গেছে বিভিন্ন প্রজাতির শত শত গাছ। এই ধ্বংসের ছাপ ১০ হাজার বর্গ কিলোমিটার বনের প্রায় সর্বত্রই পরে থাকবে। প্রবল ঢেউ ও জোয়ারের তান্ডবে বেলাভুমি বিলিন হতে থাকলে কয়েক বছরের মধ্যেই সৈকত ছোট হয়ে আসবে। স্থানীয়রা জানান, সৈকত প্রটেকশনের ব্যবস্থা না থাকলে একদিন এ বেলাভুমির অস্তিত্বই থাকবেনা। অন্যদিকে জোয়ারে পানি বেড়ে যাওয়ার কারনে ইকোপার্কের হরিন ও শুকরে জীবন হুমকির মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, পানিতে সৈকত ডুবে যাওয়ায় সোমবার ইকোপার্কে থাকা ২টি শুকর মরে গেছে। অসুস্থ্য হয়ে পড়েছে একটি হরিন। শুকর মরে যাওয়ার কথা অস্বীকার করে পার্ক রক্ষক সকিনা বীট অফিসার আলতাফ হোসেন জানান, কুমির বেস্টনীর পুকুরে পানি ঢুকতে পারেনি। তবে ইকোপার্কের ভীতরের ইটের রাস্তা গুলো প্রবল জোয়ারের তান্ডবে ভেঙ্গে গেছে। গাছ উপড়ে পড়েছে রাস্তাার উপরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গুটি ইউরিয়া-এনপিকে গুটি বাজারজাতকরণে সার ডিলার ও… পরবর্তী সংবাদ পুঠিয়ায় নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ