ads

সোমবার , ২৮ জুলাই ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সাধারণ মানুষকে মোবাইলে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৮, ২০১৪ ১:৪৬ অপরাহ্ণ

pm smsস্টাফ রিপোর্টার : তথ্য-প্রযুক্তির উন্নয়ন-অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাড়ছে আমাদের জাতীয় নেতা-নেত্রীদের কৌশল-বুদ্ধিমত্তা। ঈদে দলীয় নেতৃবৃন্দসহ কূটনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকদের সাথে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই এতোদিন সীমাবদ্ধ ছিলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ। কিন্তু এবার সেই শুভেচ্ছা বিনিময়ে খোদ প্রধানমন্ত্রীর বেলায় যোগ হয়েছে নতুন মাত্রা। এবার তিনি মোবাইলে এসএমএসের মাধ্যমে সাধারণ জনগণকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন। ২৮ জুলাই সোমবার সকালে তিনি ওই ঈদ শুভেচ্ছার এসএমএস পাঠান।
এসএমএসে লেখা আছে ‘ঈদ মোবারক। ঈদ আপনার ও আপনার পরিবারে শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক। আল্লাহর কাছে এই দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রীর ওই এসএমএস আজ সোমবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অনেকেই পাচ্ছেন। এতে তারা দারুণ উৎফুল্ল হচ্ছেন। প্রধানমন্ত্রীর ওই এসএমএসটি সাধারণ মানুষের মত আমাদের শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক রফিকুল ইসলাম আধারও পেয়েছেন। এছাড়া অনেকেই ওই এসএমএস প্রাপ্তির বিষয়টি শ্যামলবাংলাকে নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এছাড়া ঈদে প্রধানমন্ত্রী কয়েকজন নাগরিকের সঙ্গেও সরাসরি মোবাইলফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!