ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা হবে: আইন উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৮৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। অপেক্ষা করেন, শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে। ৩১ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

আসিফ নজরুল বলেন, আমি ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করতাম, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ? তারা হাসাহাসি শুরু করতো। একজন বললো আমি ভোট দিয়েছি, কিন্তু ১০-১২টা। ৯০ শতাংশ বলতো, তারা ভোট দেয়নি। আমরা ১৮ বছর ধরে কেউ ভোট দিতে পারি নাই। আমাদের সেই দুঃখ ঘুচবে।

সংস্কার নিয়ে তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ সংস্কার করাই সরকারের সংস্কারের মূল বিষয় নয়। আইন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ই অনেক সংস্কার করেছে।

Shamol Bangla Ads

মব নিয়ে তিনি বলেন, মব ভায়োলেন্স সরকারকে খুব কষ্ট দেয়। এটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ১৫ হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক হয়রানি এবং জুলাই অভ্যুত্থানের সময়ের মামলা মিলে এক বছরে ১৬ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে

আসিফ নজরুল বলেন, এ সরকারের হাতে খুব বেশি সময় নাই। এই সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশনের কাজ শেষ করতে চাই।

তিনি বলেন, গত এক বছরে আগের বছরের চেয়ে ৩০ গুণ বেশি আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কারণ ফ্যাসিস্ট সরকারের সময়ের কর্মকর্তারা সব পালিয়ে গিয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু পরবর্তী সংবাদ শাহবাগে অবরোধকারীদের সঙ্গে ‘প্রকৃত জুলাই যোদ্ধা’দের সংঘর্ষ, পুলিশের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads