ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমালোচকদের ভুল প্রমাণ করেছি : মেসি

খবর টি পড়েছেন : ১৯৫
সমালোচকদের ভুল প্রমাণ করেছি : মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Messi_News 1শ্যামলবাংলা স্পোর্টস : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মনে করেন, তারা সমালোচকদের ভুল প্রমাণ করে দিয়েছেন। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারের পর সমালোচকদের নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি। শিরোপা ঘরে নিয়ে যেতে না পারলেও মেসি জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। তবে ২৭ বছর বয়সীর এ পুরস্কার নিয়ে সমালোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা, আলেসান্দ্রো নেস্তা ও ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।
ফাইনালে গোলশূন্য ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মানির মারিও গোৎজের দেওয়া একমাত্র গোলে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় আর্জেন্টাইনদের। গঞ্জালো হিগুয়েন এবং রদ্রিগো প্যালাসিওর সহজ সুযোগ নষ্ট না হলে হয়তো মেসিময় গল্পটি অন্যরকমও হতে পারতো। কিন্তু মেসি নিজে মনে করেন, ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের ক্ষমতা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের সবটুকু দিয়ে খেলেছি। কিন্তু লক্ষ্য পূরণ করতে পারিনি। তবে দলকে ফাইনালে নিয়ে দেশকে আনন্দ দিতে পেরেছি।’ বার্সেলোনার এই ষ্ট্রাইকার আরও বলেন, ‘যখন আমরা ব্রাজিলে যাই, তখন অনেক মানুষ এবং সংবাদমাধ্যম আমাদের নিয়ে সংশয় প্রকাশ করেছিল। আর এটাই আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছিল। আমরা দেশের জন্য আরও বেশি আনন্দ এনে দিতে চেয়েছিলাম।’
দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী গ্রুপ পর্ব, নকআউট পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত অনেকটা নিজেই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু পারলেন না দেশকে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ উপহার দিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল পরবর্তী সংবাদ বীরোচিত অভ্যর্থনা বিশ্বজয়ী জার্মানদের